বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে জেএসসি ও পিএসসিতে সাফল্য
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের জেএসসি এবং পিএসসি পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। জেএসসিতে ১৬৭ জন অংশ নিয়ে জিপিএ-৫ ৪০ জন, জিপিএ-এ ৮২জন, জিপিএ-এ মাইনাস ২৬জন, জিপিএ-বি ১২জন, জিপিএ-সি ৪জন এনং জিপিএ-ডি ২জন পেয়েছে। অপর দিকে পিএসসি পরীক্ষায় ৭৫জন অংশ নিয়ে জিপিএ-৫ ৩২জন, জিপিএ-এ ৩৮জন, জিপিএ-এ মাইনাস ২জন, জিপিএ-বি ১জন ও জিপিএ-সি ১জন পেয়েছে। ফলাফল ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ অবগত করেন। তিনি বলেন, এ ফলাফল শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জল করবে। ভবিষ্যতে আরো ভালো ফলাফলের মধ্যদিয়ে প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের অন্যতম পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এসময় শিক্ষা প্রতিষ্ঠান উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, মনিটরিং ও ই-ভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শামীম আক্তার, সহকারি প্রধান শিক্ষক পারভীন আক্তার ও প্রভাতী শাখার গ্লোরী লুবনা চাম্বুগং অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

বগুড়া প্রতিনিধি