জয়পুরহাট র্যাব-৫ এর অভিযানে ৩৩ জন মাদক সেবী ও মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাটের র্যাব-৫ নওগাঁর ধামইরহাটের মঙ্গলবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব-৫ জানায়, মঙ্গলবার রাতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব গনপতি রায়, উপজেলা নির্বাহী অফিসার, ধামইরহাট, নওগাঁ কর্তৃক নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন মঙ্গলবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে ১। শ্রী ভাদু মালী (২২), পিতা-মৃত রসিক, সাং-মঙ্গল কোঠা, ২। মোঃ জনি সরদার (৩০), পিতা-মৃত তাছির উদ্দিন, সাং-বড়শিপপুর (কাঠালপাড়া), ৩। মোঃ সাজ্জাদ হোসেন (২৯), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-জাহানপুর, ৪। শ্রী বিষ্ণু চন্দ্র বরমন (২০), পিতা-শ্রী ধীরেন বরমন, সাং-ভদ্রপাড়া, ৫। মোঃ শাবু (২৫), পিতা-মোঃ বাবুল হোসেন, সাং-জাহানপুর, ৬। মোঃ আবু মুসা (২৩), পিতা-আঃ হাকিম, সাং-চকজাদু নয়াপাড়া, ৭। মোঃ মুসা আলী (১৮), পিতা-মৃত মকবুল হোসেন, সাং-মুন্নাপাড়া, ৮। মোঃ আঃ মমিন (৪২), পিতা-মৃত আঃ রহমান, সাং-মঙ্গলবাড়ী বাজার (জাহানপুর), ৯। মোঃ মোজাহিদ (৪০), পিতা-মৃত সিদ্দিক, সাং-জাহানপুর মঙ্গলবাড়ী বাজার, ১০। শ্রী বিপ্লব চন্দ্র (২৪), পিতা-মৃত বিরেন চন্দ্র, সাং-মুকন্দপুর, ১১। শ্রী বিশু (৩০), পিতা-বিবেন্দ্র, সাং-নানাইচ পাকরতলী, ১২। মোঃ আলী আজগর (৩৪), পিতা-আলহাজ মফিজ উদ্দিন, সাং-হরিতকীডাঙ্গা, ১৩। মোঃ এনামুল হক (৪০), পিতা-মোঃ আব্দুল হামিদ, সাং-মঙ্গলবাড়ী (দুর্গুর), ১৪। মোঃ সেবু (২৫), পিতা-মৃত মাসুদ করিম, সাং-মঙ্গলবাড়ী, ১৫। মোঃ সোহেল রানা (২৮), পিতা-মৃত তাইজুল ইসলাম, সাং-শিবরামপুর, ১৬। শ্রী রতন মাড্ডি (৩৫), পিতা-শ্রী নিপেন মাড্ডি, সাং-রড সিপপুর পাঠানপাড়া, ১৭। মোঃ মামুন (২৪), পিতা-মৃত রেজাবুল, সাং-পূর্ব তাহেরপুর, সর্ব থানা-ধামইরহাট, ১৮। মোঃ স্বপন মন্ডল (২০), পিতা-মোঃ আঃ করিম, সাং-মহেশপুর, থানা-পত্নীতলা, সর্ব জেলা-নওগাঁ, ১৯ । মোঃ রুবেল হোসেন (২৮), পিতা-তুজাম হোসেন, সাং-ইছুয়া, ২০। মোঃ রেজাউল করিম (৩২), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-পলাশতলী, ২১। মোঃ হাশেম আলী মন্ডল (৪০), পিতা-মৃত ছহির উদ্দিন, সাং-হানাইল মাদ্রাসা, ২২। শ্রী মুজজল মাহতপ (২৫), পিতা-মৃত ভাতিস, সাং-পলাশতলী (বটতলী), ২৩। মোঃ মাসুদ রানা (২৮), পিতা-মৃত কফিল উদ্দিন, সাং-পলাশতলী, ২৪। মোঃ সোহেল রানা (২৩), পিতা-মোঃ মুনসুর আলী, সাং-ইচুয়াখাস্তা, ২৫। শ্রী সাজু মাহাতক (২০), পিতা-শ্রী নেপাল, সাং-মন্ডলপাড়া, ২৬। মোঃ আবু খায়ের (১৮), পিতা-মোঃ ওসমান গনি, সাং-জামতলী, ২৭। মোঃ ছোটন হোসেন (২৬), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-ঝিতারপুর, ২৮। মোঃ ওমর ফারুক (৩২), পিতা-মোঃ আলেক মন্ডল, সাং-বিল্লাহ, ২৯। মোঃ মতিন (৪৫), পিতা-মৃত নুসা মন্ডল, সাং-পিচুলিয়া, ৩০। মোঃ মাহামুদুল্লা (রনি) (৩০), পিতা-মোঃ লোকমান আলী, সাং-ছাওয়ালপাড়া, ৩১। মোঃ নান্নু সরদার (৩৫), পিতা-মৃত নজরুল সরদার, সাং-দৌগাছি, ৩২। মোঃ আলামিন হোসেন (২৬), পিতা-মোঃ সমসের হোসেন, সাং-খাসপাহানন্দা, ৩৩। মোঃ শহিদ দেওয়ান (১৯), পিতা-মোঃ খাদেম দেওয়ান, সাং-পূর্ব পেচুলিয়া, সর্ব থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট।
তাদেরকে গ্রেফতার করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ১নং হতে ৩নং আসামীদের প্রত্যেককে ০৬ (ছয়) মাস করে কারাদন্ড এবং প্রত্যেককে ২০ (বিশ) টাকা করে জরিমানা, ৪নং হতে ৩২নং আসামীদের প্রত্যেককে ০৩ (তিন) মাস করে কারাদন্ড এবং প্রত্যেককে ২০ (বিশ) টাকা করে জরিমানা, ৩৩নং আসামীকে ০৭ (সাত) দিন কারাদন্ড এবং ২০ (বিশ) টাকা অর্থদন্ড প্রদান করেন।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি