হিলি সীমান্তে ইয়াবাসহ গ্রেফতার-১
দিনাজপুরে হিলি সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০১ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩। আটককৃত ইয়াবা ব্যবসায়ী হিলি হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের ময়নুলের ছেলে রুবেল (৩৩)।
র্যাব-১৩ জানায়, আজ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর অধিনায়ক সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যদের নিয়ে সীমান্তের ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে ৪০১ পিচ ইয়াবাসহ রুবেলকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে হাকিমপুর থানায় তাকে হস্তান্তর করা হয়।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি