বিরামপুরে ৭০ হাজার শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ
নতুন বছরের শুরুতে দিনাজপুরের বিরামপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উৎসব শুরু হয়েছে। এ লক্ষ্যে আজ বেলা ১১ টায় বিরামপুর পাইলট স্কুল প্রাঙ্গনে উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে ৭০ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের শুভ সুচনা করেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়ার লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে আলম সিদ্দিক, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০ টায় এমপি মহোদয় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে বই বিতরণের শুভ উদ্বোধন এবং একটি র্যালিতে অংশগ্রহণ করেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি