কাহালুতে লাইট হাউস স্কুল অব লানিং এন্ড ডাইভারসিটি আয়োজনে বই বিতরণ উৎসব
বুধবার বগুড়ার কাহালুর মুরইলে লাইট হাউস স্কুল অব লানিং এন্ড ডাইভারসিটি আয়োজনে বই বিতরণ উৎসব লাইট হাউসের সহকারি পরিচালক (প্রশাসন) মো. ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইট হাউসের সভাপতি ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র স্কুলের সদস্য ও নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিমল কুমার সরকার, লাইট হাউসের প্রজেষ্ট সমন্বয়কারী রশিদা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুরইল ইউ পি চেয়ারম্যান হারেজ উদ্দিনের সহর্ধমিনী শিউলী বেগম, অভিভাবক মোস্তফা আলী তালুকদার প্রমূখ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি