পঞ্চগড়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের বাধা
পঞ্চগড়ে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে কার্যালয়ের প্রধান ফটকের সামনেই বাধা দেয় পুলিশ। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেস্টনীর মধ্যে আলোচনা সভা করে।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইউনুস শেখ, সাবেক ছাত্রদল নেতা আব্দুস শহীদ বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

অনলাইন ডেস্ক