ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সবসময় আমার সহযোগিতার থাকবে
কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সবসময় আমার সহযোগিতার থাকবে।
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান একার পক্ষে চালানো সম্ভব নয়। তাই ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সমাজের বৃত্তবানদের হাত বাড়িয়ে দেওয়া উচিত। গতকাল বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের বোনবোনাই (নতুন) বটতলা দারুল কোরআন রাফিউল রিয়াদ বহুমূখী মডেল মাদ্রাসার ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ আলম মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন (বাদল), কাহালু উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কাজী আব্দুর রশিদ, বিএনপিনেতা ও পাইকড় ইউ পির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, পৌর যুবদলের আহবায়ক ফারাবা আল ফারাবী, যুকদলনেতা মিনু, এনামুল হক কাহালু পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মেহেদী হাসান মানিক, বগুড়া জেলা ছাত্রদলনেতা রাকিব ইমতিয়াজ শাওন, ছাত্রদলনেতা ফাহিম আহম্মেদ (সুমন), হাসান, আবু জ্বর আল গেফারী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বোনবোনাই (নতুন) বটতলা দারুল কোরআন রাফিউল রিয়াদ বহুমূখী মডেল মাদ্রাসার ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধি