বগুড়া ফয়জুল উলুম দাখিল মাদ্রাসা বই উৎসব
বগুড়া ফয়জুল উলুম দাখিল মাদ্রাসায় বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শহরের চকলোকমান প্রতিষ্ঠানের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ওয়াসিম আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জিন্নাতুল ইসলাম লাল্টু, রেজাউর রহমান এবং ফারুক হোসেন সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষীকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

ষ্টাফ রিপোর্টার