বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে বই উৎসব ও নতুন বই বিতরন
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের গতকাল বুধবার সকালে বছরের ১ম দিনই পাঠ্যপুস্তক বিতরন করা হয়। উক্ত পাঠ্যপুস্তক বিতরন অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এ্যাড. বার্নাড তমাল মন্ডল। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করতে চায়। তাই তিনি বর্তমান যুগে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুগোপযোগী পাঠদানের উপর গুরুত্বরোপ করেছেন। স্বপ্ন হোক জীবন্ত আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত এটি বাস্তবায়ন হোক বই উৎসব ও নতুন বই বিতরনের মধ্য দিয়ে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠান উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, মনিটরিং ও ই-ভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শামীম আক্তার, সহকারি প্রধান শিক্ষক পারভীন আক্তার ও প্রভাতী শাখার গ্লোরী লুবনা চাম্বুগং শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

ষ্টাফ রিপোর্টার