Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন সুলতানা কামাল: তথ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২০ ১৬:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২০ ১৬:৩৬

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন সুলতানা কামাল: তথ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২০ ১৬:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২০ ১৬:৩৬

    কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন সুলতানা কামাল: তথ্যমন্ত্রী

    বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল সবসময় কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। বললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    ক্ষমতায় গেলে রাজনীতিবিদরা পরিবেশের কথা বেমালুম ভুলে যান বলে মন্তব্য করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল শনিবার এক অনুষ্ঠানে বলেন, ‘শুধু ভুলে যাওয়া নয়, কখনও কখনও তারা বৈরি অবস্থানও গ্রহণ করেন।’

    হাছান মাহমুদ বলেন, আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্রও বটে। বেগম সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি সবসময় কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তিনি যেভাবে ঢালাওভাবে কথাটি বলেছেন এটি, কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

    তিনি বলেন, আমি তাকে একটু ডাটাগুলো দেখার জন্য সবিনয়ে অনুরোধ জানাব। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ ছিল ১৮ শতাংশের কম, এখন বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ হচ্ছে ২২ দশমিক ৪ শতাংশ।

    তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বাংলাদেশে বনভূমির পরিমাণ ছিল ৯ শতাংশ এখন সেটি ১২ দশমিক ৭ শতাংশ। বেশ কয়েক শতাংশ বেড়েছে। ২০০৯ সালে সরকার গঠনের পর ৩০ শতাংশ শিল্প কারখানায় ইটিপি ছিল, এখন সেটি ৮৫ শতাংশের বেশি শিল্পকারখানায় ইটিপি আছে।’

    সুন্দরবনে কার্বন স্টক আগের চেয়ে বেড়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমি সবিনয়ে সুলতানা কামালকে অনুরোধ জানাব এই ডাটাগুলোর দিকে লক্ষ্য রাখার জন্য। এগুলো আমার দেয়া ডাটা নয়, পৃথিবীর বিভিন্ন ক্রেডিবল অর্গানাইজেশন এই ডাটাগুলো তৈরি করেছে। এগুলোর দিকে তাকালে তিনি তার ভুল বুঝতে পারবেন।

    তথ্যমন্ত্রী আরও বলেন, সুলতানা কামাল নিজে দেখতে না পেলেও জাতিসংঘ কিন্তু লক্ষ্য করেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অনেক কাজ হয়েছে। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত করেছে।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬