Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভোলায় আমনের ফলন নিয়ে চিন্তিত কৃষক
    ভোলা প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৫:২৩
    ভোলা প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৫:২৩

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    ভোলায় আমনের ফলন নিয়ে চিন্তিত কৃষক

    ভোলা প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৫:২৩
    ভোলা প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৫:২৩

    ভোলায় আমনের ফলন নিয়ে চিন্তিত কৃষক

    ভোলার বিস্তীর্ন ফসলের ক্ষেতে ধান মাড়াই শেষ। এখন ধাান গোলায় তুুলছেন কৃষকরা। তবে উৎপাদন নিয়ে সবার মুখে হাসি ফুটেনি। ফলন নিয়ে চিন্তিত তারা। একদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব অন্যদিকে পোকার আক্রমনে কিছুটা হতাশায় রয়েছে চাষী। অন্যদিকে বাজার দর তেমন ভালো উঠেনি তাই অনেকেই লোকসানের আশংকা করছেন। বাজার দর আরো বেড়ে গেলে ঘুরে দাড়াতে পারবেন বলে আশাবাদি চাষীরা।

    তবে আমনের বাম্পার ফলন হয়েছে বলে দাবী করছে কৃষিবিভাগ। তাদের মতে, কিছু স্থানে সামান্য ক্ষতি হলেও বেশীরভাগ এলাকায় ফলন ভালো। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ধান আবাদ হয়েছে। খোঁজ নিয়ে জানা গেলো, কৃষকের বিস্তীর্ন ফসলের ক্ষেকে ধান কাটার ধুম পড়ে গেছে। ধান গোলায় তুলছেণ কৃষক-কৃষানিরা। অনেকেই আবার বিক্রি শুরু করে দিয়েছেন। ফলন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চাষীদের মাঝে। বুলবুল ক্ষতিগ্রস্থ এলাকা এবং পোকার আক্রমন কৃষকদের জন্য শংকার কারন। তবে অনেকেই ফলন নিয়ে খুশি। চাষীরা বাজার দাম বৃদ্ধি এবং সরকার পক্ষ থেকে সবার ধান সংগ্রহ করা হলে ঘুরে দাড়াতে পারবেন বলে আশাবাদি।

    ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের চাষী মো. সোহেল জানান, এ বছর তিনি ২ একর জমিতে আমনের আবাদ করেছেন। কিন্তু উৎপাদন সন্তোশজনক হয়নি। তাই লোকসানের আশংকা করছেন তিনি। একই এলাকার আমন চাষী নাছির পাটোয়ারি বলেন, একদিকে বুলবুলের ক্ষতি অন্যদিকে ধানে প্রচুর পরিমানে চিডা এবং ছেনি পোকা (শীষ কাটা লেদা পোকা) আক্রমন। ধান মাড়াই করতে গিয়ে হতাশ। ক্ষতের ৩ ভাগের ২ ভাগ ধানই নস্ট হয়ে আছে।

    ৪ একর জমিতে ধানের আবাদ করেছেন কৃষক মো. শামিম। তিনিও ফলন নিয়ে সন্তুস্ট নন। বলেন, একদিকে বাজার দর কম অন্যদিকে চিডায় ধরেছে। এতে মাড়াই খরচ ঠিকমত উঠবে না। তবে ফলন কিছুটা ভালো হয়েছে ওমর আলী নামের এক চাষীর। তিনি বলেন, এনজিও থেকে দেড় লাখ টাকা ঋন নিয়ে আমনের আবাদ করেছি, ফলন কিছুটা ভালো। একর প্রতি ২/৩ মন করে উৎপাদন হয়েছে।

    উপ-সহকারি কৃষি কর্মকর্তা খোকন চন্দ্র শীল বলেন, ভেলুমিয়ার চন্দ্র প্রাসাদ এলাকার কিছু কৃষক ক্ষতিগ্রস্থ তবে অনেকের ফলন আবার ভালো। বুলবুলের কারনেও কৃষকদের ফলনে সমস্যা হয়েছে। তাছাড়া পোকার আক্রমন আছে। কৃষি বিভাগের হিসাবে, ভোলার এ মৌসুমে ৩ লাখ ৭৪ হাজার চাষী আমনের আবাদ করেছেন। এবছর জেলার সাত উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ২৮০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। যার মধ্যে সদরে ২৫ হাজার ৫৪০ হেক্টর, দৌলতখানে ১৬ হাজার ৫৪০, বোরহানউদ্দিনে ১৮ হাজার ৫০০, তজুমদ্দিনে ১২ হাজার ৬০০, লালমোহন উপজেলায় ২৩ হাজার ৫০০, চরফ্যাশন উপজেলায় ৭০ হাজার ৩৫০ হেক্টর ও মনপুরা উপজেলায় ২২ হাজার ২০০ হেক্টর।

    মোট আবাদ থেকে এ বছর উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ২৬৭ মেট্রিক টন চাল। কিন্তু বুলবুলের কারনে স¤পুর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে চার হাজার ২৪ হেক্টর জমি। যদিও এ মৌসুমে হেক্টর প্রতি ৩.৩ মেট্রিক টন চাল উৎপাদন হচ্ছে বলে দাবী করা হচ্ছে।

    এ ব্যাপারে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিনয় কৃষ্ণ মজুমদার বলেন, আমনের বাম্পার ফলন হয়েছে, যদিও দুএকটি স্থানে প্রকৃতিকগত কারনে কিছুটা ফলন কম হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বছর মন প্রতি ১০৪০ টাকা দরে ধান ক্রয় করছে। ধান ক্রয়ের জন্য আমরা জেলায় সর্বমোট ২৬ হাজার ৮১৫ জন কৃষকদের তালিকা তৈরী করে পাঠিয়েছি। সব মিলিয়ে কৃষকরা লাভবান হবেন বলেই আমরা মনে করছি।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬