Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভোলায় শশুর বাড়িতে কলেজ ছাত্রীর মৃত্যু, বিক্ষোভে শিক্ষার্থীরা
    ভোলা প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৫:২৮
    ভোলা প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৫:২৮

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    ভোলায় শশুর বাড়িতে কলেজ ছাত্রীর মৃত্যু, বিক্ষোভে শিক্ষার্থীরা

    ভোলা প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৫:২৮
    ভোলা প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৫:২৮

    ভোলায় শশুর বাড়িতে কলেজ ছাত্রীর মৃত্যু, বিক্ষোভে শিক্ষার্থীরা

    ভোলার দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাইজু আক্তারের শশুর বাড়িতে নির্যাতন করে মৃত্যুর অভিযোগে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে দৌলতখান সচেতন ছাত্র সমাজও অংশগ্রহন করে। কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক স্বতস্ফুর্তভাবে অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে দৌলতখান বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা লাইজু আক্তারের স্বামী তানজিলের ফাঁসি দাবি করে স্লোগান দিতে থাকে।

    এসময় বক্তব্য রাখেন দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের অধ্যক্ষ শ ম ফারুক, কলেজের সাবেক শিক্ষার্থী শোভন, জাহিদুল ইসলাম, সানজিদুল হাসান, মো. মিরাজ ও আবদুল করিম প্রমূখ। এসময় বক্তারা বলেন, দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী লাইজু আক্তারকে গত বৃহষ্পতিবার নির্যাতন করে হত্যা করে তার স্বামী তানজিল ও শশুর বাড়ির লোকজন। তারা তাকে হত্য করে লাশ একটি রুমে কম্বল পেচিয়ে রেখে সবাই পালিয়ে যায়। আমরা এ হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    সেই সাথে লাইজু আক্তারের হত্যার আজ পাঁচ দিন পেরিয়ে গেলেও হত্যার সাথে জড়িত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় আমরা এ বিচার নিয়ে সংশয় প্রকাশ করছি। আমরা দ্রুত লাইজুর আক্তারের মাদকাসক্ত স্বামী তানজিলসহ মামলার সকল আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তা না হলে আমাদের এ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবো। দ্রুত সময়ের মধ্যে মামলার সকল আসামীদেও গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন বক্তারা।

    প্রসঙ্গতঃ- দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোসারেফ হোসেন ওরফে মসু সিকদারের মেয়ে ও দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর সাথে গত দুই বছর আগে প্রেম করে বিয়ে করে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তরিকুল ইসলামের ছেলে তানজিলের সাথে। বিয়ের কিছু দিন না যেতেই তানজিল মাদকাসক্ত হয়ে বিভিন্ন সময়ে লাইজুকে মারধর করতো। এ নিয়ে লাইজুর পরিবার গত ছয়মাস আগে লাইজুকে তানজিলের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে।

    এর কয়েক মাস পরই তানজিল মোবইল ফোনে আবারও সম্পর্ক করে লাইজুকে পরিবারের অমতে বিয়ে করে নিয়ে যায়। সর্বশেষ গত বৃহষ্পতিবার দিবাগত রাতে পুলিশ তানজিলের বাড়ি থেকে লাইজুর লাশ উদ্ধার করে। এঘটনায় শুক্রবার রাতে লাইজুর বড় ভাই ইসমাইল বাদি হয়ে তানজিলকে প্রধান আসামী করে মোট সাত জনের বিরুদ্ধে ভোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পাঁচ দিন অতিবাহিত হলেও কোনো আসামী গ্রেফতার হয়নি। পুলিশ বলছে আসামীরা ঘটনার পর থেকেই সবাই পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬