Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শিশু ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে : আলাল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১৫:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১৫:৩৭

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    শিশু ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে : আলাল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১৫:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১৫:৩৭

     শিশু ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে : আলাল

    শিশু ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমাদের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত গোষ্ঠী পাকিস্তান। সেই পাকিস্থানের মিলিটারিরাও শিশু ধর্ষণ করেনি বা হয়নি। তারা আমাদের অনেক মা-বোনের সম্ভ্রমহানি করেছে কিন্তু আড়াই বছর, তিন বছর, ছয় বছরের শিশুদের সম্ভ্রমহানি করেনি।

    তিনি বলেন, আজকে যারা চেতনার কথা বলতে বলতে চেতনা হারিয়ে ফেলেন তাদের আমলে শিশু ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাগপার জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    আলাল বলেন, শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ফিরে বাংলাদেশ দায়িত্ব পাওয়ার পরে যে অনাচারগুলো শুরু হয়েছিল, সেগুলো এখন হাজারো এবং লক্ষ শাখায় বিস্তৃত হয়ে নতুন রূপ নিয়েছে। আপনারা দেখেন বিএনপি বা জাগপা বা অন্য দল করা লাগে না। ভিন্নমতাবলম্বী হলেই তার ওপর হাজারো অনাচার, অত্যাচার, নির্যাতন নেমে আসে।

    তিনি বলেন, খুব কষ্ট লাগে যখন নিজে নিজে বিশ্লেষণ করি যে আমাদের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত গোষ্ঠী হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আমলেও, পাকিস্তানের মিলিটারিরা শিশু ধর্ষণ করেনি বা হয়নি। তারা আমাদের অনেক মা-বোনের সম্ভ্রমহানি করেছে কিন্তু আড়াই বছর, তিন বছর, ছয় বছরের শিশুদের সম্ভ্রমহানি করেনি। আজকে যারা চেতনার কথা বলতে বলতে চেতনা হারিয়ে ফেলেন তাদের আমলে শিশু ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। কোনো বিচার নেই। একটি দুটি ঘটনা বাদে সবগুলো ঘটনার সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা জড়িত।

    এখন শুধু দেশেই নয় যুক্তরাষ্ট্রেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধর্ষণের দায়ে গ্রেফতার হচ্ছে মন্তব্য করে আলাল বলেন, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ধর্ষণের দায়ে মার্কিন পুলিশের হাতে গ্রেফর হয়েছেন। এটাকে (ধর্ষণ) তারা বিদেশেও এক্সপার্ট করছে। নৈতিকতার কোন পর্যায়ে নিয়ে গেছে দেশটাকে। বাংলাদেশের যা কিছু অনাচার-অবিচার স্বাধীনতার মূল চিন্তার বাইরে সবকিছুর মূলে হচ্ছে আওয়ামী লীগ।

    তিনি বলেন, একটা সময় ছিল দেশের শিক্ষিত সমাজ অন্যায়ের প্রতিবাদ করত। এমনকি নব্বইয়ের আন্দোলনে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আর বর্তমানে অধিকাংশই তোষামোদি হয়ে গেছে। মৃত্যুর ভয়ে এখন সত্য বলা বাদ দিয়েছে। দেশটাকে এই পর্যায়ে নিয়ে গেছে আওয়ামী লীগ। এর থেকে মুক্তি পেতে হলে আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া উপায় নেই।

    তিনি বলেন, দেশের গণতন্ত্রর মুক্তি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আজ একাকার হয়ে গেছে। একটা থেকে আর একটা আলাদা করলে একটারও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জাগপার একাংশের সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬