Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারীর মাধ্যমে নারী কর্মী নিয়োগ শুরু
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১৩:২৩
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১৩:২৩

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    সৈয়দপুরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারীর মাধ্যমে নারী কর্মী নিয়োগ শুরু

    নীলফামারীর সৈয়দপুরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় দুস্থ নারী কর্মী নিয়োগ শুরু হয়েছে।

    রোববার উপজেলা এক নম্বর কামারপুকুর ইউনিয়নের সর্বপ্রথম লটারী মাধ্যমে ওই নারী কর্মী নিয়োগ সম্পন্ন হয়। বিধবা, স্বামী পরিত্যক্তা এবং দুস্থ ও পরিবার প্রধান তিন ক্যাটাগরী থেকে ওই নারী কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এর আগে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৯ ওয়ার্ডে ওই নারী কর্মী নিয়োগে মাইকিং করা হয়।

    সৈয়দপুর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, ,বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নের প্রতিটিতে ১০ জন করে দুস্থ নারী কর্মী নিয়োগ দেয়া হবে। চার বছর মেয়াদী নিয়োগকৃত সর্বমোট ৫০ জন এ সব  দুস্থ নারী কর্মীরা ইউনিয়নে কাঁচা পাকা সড়ক রক্ষণাবেক্ষণসহ বৃক্ষরোপন কাজে নিয়োজিত থাকবেন।   

    রোববার সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত দুস্থ নারী কর্মী হিসেবে নিয়োগ পেতে আগ্রহীদের ওয়ার্ড ভিত্তিক সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। এরপর ইন্টারভিউ নিয়ে দুস্থ এবং পরিবার প্রধান,স্বামী পরিত্যক্তা ও বিধবা তিন ক্যাটারিগরী চিহ্নিত করে ইউনিয়নের ওয়ার্ডওয়ারি ২০১ জনের একটি তালিকা তৈরি করা হয়। পরে ওই তালিকা থেকে লটারীর মাধ্যমে প্রতিটি ওয়ার্ড থেকে একজনকে দুস্থ নারী কর্মী নির্বাচিত করা হয়েছে। এছাড়াও প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে নিয়ে একটি অপেক্ষামান তালিকাও তৈরি করা হয়। কোন কারণে নির্বাচিত দুস্থ নারী কর্মী  নিয়োগ থেকে বাদ পড়লে অপেক্ষামান তালিকা থাকা দুস্থ নারী কর্মীকে নিয়োগ প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    দুস্থ নারী কর্মী নিয়োগের লটারীতে সৈয়দপুর উপজেলা  প্রকৌশলী এফ, এ, এম রায়হানুল ইসলাম, কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান, সৈয়দপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো. মোখলেছুর রহমান,কমিউনিটি অর্গানাইজার (অতিঃ দায়িত্ব) মো. আতাউর রহমানসহ সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য-সদস্যরা ও সংরক্ষিত নারী সদস্যারা উপস্থিত ছিলেন।

    আগামীকাল ২১ জানুয়ারী উপজেলার বাঙ্গালীপুর,২৩ জানুয়ারী বোতলাগাড়ী, ২৬ জানুয়ারী খাতামধুপুর এবং ২৭ জানুয়ারী কাশিরাম বেলপুকুর ইউনিয়নে লটারীর মাধ্যমে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি - ৩ এর দুস্থ নারী কর্মী নিয়োগ করা হবে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ তথা  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায়  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে। হতদরিদ্র অবস্থা থেকে দুস্থ নারীদের বের করে নিয়ে আসার লক্ষ্য ও উদ্দেশ্যে এ প্রকল্প গ্রহন করা হয়েছে। গত ২৯ অক্টোবর  অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প অনুমোদন দেয়া হয়। চলতি বছরের  জুলাই থেকে আগামী ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬