Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হাতিরঝিলের চেয়েও সুন্দর হবে বেরাইদ: আতিক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ১৬:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ১৬:২৬

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    হাতিরঝিলের চেয়েও সুন্দর হবে বেরাইদ: আতিক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ১৬:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ১৬:২৬

    হাতিরঝিলের চেয়েও সুন্দর হবে বেরাইদ: আতিক

    নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে সম্প্রতি অন্তর্ভুক্ত হওয়া বেরাইদকে হাতিরঝিল থেকেও সুন্দর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার নতুন বাজার ১০০ ফিট রাস্তা থেকে গণসংযোগ শুরু করে বেরাইদ মুসলিম হাইস্কুল এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।

    আতিকুল ইসলাম বলেন, নতুন ওয়ার্ডগুলোকে নিয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। কোনো দিক দিয়ে রাস্তা হবে, কোথায় ড্রেন, ফুটপাত হবে নগর পরিকল্পনাবিদদের নিয়ে সব পরিকল্পনা করা হয়েছে। গুলশান, বনানী বারিধারায় যেসব রাস্তা আপনারা দেখেছেন, তার চেয়েও আরও সুন্দর রাস্তা ইনশাআল্লাহ করা হবে নতুন ওয়ার্ডগুলোতে।

    ঢাকা উত্তরের সাবেক এই মেয়র বলেন, হাতিরঝিলে অনেক খাল দখল হয়েছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে। এই এলাকায়ও বেশকিছু দৃষ্টিনন্দন খাল আছে। সেগুলোকে উদ্ধার করে হাতিরঝিলের থেকে সুন্দর করা হবে। বেরাইদবাসীকে আর কষ্ট করে হাতিরঝিল যেতে হবে না। এটিই হবে হাতিরঝিল থেকে সুন্দর।

    আতিকুল ইসলাম বলেন, ‘নতুন ওয়ার্ডগুলোকে দৃষ্টিনন্দন করে সাজাতে রাস্তা, ড্রেন ফুটপাত নির্মাণসহ সব সমস্যা সমাধানের লক্ষ্যে চার হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ হতে যাচ্ছে। আপনারা উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর চেহারা বদলে যাবে। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকার শুধু ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার মানে শুধু উন্নয়নের গিয়ার।’

    এলাকার দুর্ভোগের কথা স্বীকার করে উন্নয়নের প্রতিশ্রুতি দেন ঢাকা উত্তরের এই মেয়রপ্রার্থী। তিনি বলেন, এই এলাকায় মানুষের অনেক দুর্ভোগ আছে, রাস্তা সরু, জলাবদ্ধতা হয়। আমি কথা দিতে চাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে বেরাইদ এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। রাস্তা, ফুটপাত, ড্রেন নির্মাণ হবে। দখলকৃত খাল উদ্ধারের মাধ্যমে হাতিরঝিলের চেয়েও সুন্দর হবে এই এলাকা। আমরা একটি সুন্দর, সচল, আধুনিক ঢাকা গড়তে চাই। আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি, তাহলে সকল ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারব।

    এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬