Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আন্দোলন-সংগ্রামে পরাজিতরা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে : কাদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০ ১৬:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০ ১৬:২৩

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    আন্দোলন-সংগ্রামে পরাজিতরা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে : কাদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০ ১৬:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০ ১৬:২৩

     আন্দোলন-সংগ্রামে পরাজিতরা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে : কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আন্দোলন-সংগ্রামে যারা নেত্রীকে পরাজিত করতে পারেনি, তারা আজকে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ষড়যন্ত্রের চোরাইপথে তারা বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে হঠাতে চায়।'

    আজ বুধবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের (বীরবিক্রম) স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপজেলার চুনতী মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

    ওবায়দুল কাদের বলেন, 'ষড়যন্ত্র হচ্ছে, চ্যালেঞ্জের মুখে এগিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। এ দুঃসময়ে, সংকটে এবং চ্যালেঞ্জের মুহূর্তে শেখ হাসিনার পাশে একজন বিশ্বস্ত সাহসী মানুষ হিসেবে জেনারেল আবেদিনের খুব প্রয়োজন ছিল।'

    জেনারেল জয়নুল আবেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার প্রতীক ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'নেত্রীর একটা কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, আমাকে যদি কখনো না পাও, টেলিফোনেও যদি না পাও। আবেদিনের কাছে মেসেজ রেখে যেও। সময়মতো আমাকে জানাবে। কোনো খবর নেত্রীকে দিতে হলে, নেত্রীকে না পেলে আবেদিনের কাছে যেতাম। সেই আবেদিন আজ আর নেই। তাকে আমি সব সংকটে নেত্রীর আশপাশে দেখেছি। ক্রাইসিসে আবেদিন ছুটে আসতেন।'

    জেনারেল আবেদিন গণভবনের সঙ্গে জনগণের সেতুবন্ধ রচনা করেছিলেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ নেতাকর্মী, জনগণের সঙ্গে গণভবনের সেতুবন্ধ রচনা করেছিলেন জেনারেল আবেদিন। অহংকার কখনো দেখিনি। সৈনিক হয়েও তার গণ্ডি পেরিয়ে জনগণের সঙ্গে অবাধে মিশে যেতে পারতেন।'

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষের বড় অভাব রাজনৈতিক অঙ্গনে। আমি কাছ থেকে দেখেছিলাম, তার যে জীবন, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে প্রজ্ঞা, তার যে কমিটমেন্ট। একজন জনপ্রতিনিধির চাইতেও জনগণের সঙ্গে তার সম্পর্ক ছিল আরও গভীর এবং নিবিড়। এ গ্রামে এলে বোঝা যায়, একজন মানুষ শেকড়ের টানে, তার জন্মভূমির জন্য কী দিতে পারেন। এ অন্ধকার গ্রামকে আলোকিত করেছেন জেনারেল আবেদিন। এ অন্ধকার গ্রামে বিদ্যুতের আলো, শিক্ষার আলো ছড়িয়েছেন জেনারেল আবেদিন।'

    তিনি বলেন, 'জাতীয় নির্বাচনের আগে, জেনারেল আবেদিনের আহ্বানে এ চুনতি গ্রামে আমি এসেছিলাম। এই যে রাস্তা জেনারেল আবেদিনের উদ্যোগে হয়েছিল। তার শুভ উদ্বোধন আমি করেছিলাম। রাস্তা ছিল না, রাস্তা তিনি করেছেন। বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরে যে সাধারণ মানুষ, তাদের জন্য তিনি হাসপাতালের ব্যবস্থা করেছেন। এখানেই মাঠ সভা হয়েছিল। আপনারা সবাই সেদিনও ছিলেন, আজও আছেন। আমাকে তার কবর জিয়ারত করে এই সভায় বক্তৃতা করতে হবে তা মেনে নিতে পারছি না।'

    জেনারেল জয়নুল আবেদিন চট্টগ্রামের মানুষের অন্তরে বেঁচে থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'জেনারেল আবেদিনকে আমি শ্রদ্ধা করি। আমি তাকে স্যালুট করি। তিনি চলে গেছেন, কিন্তু যে কীর্তি তিনি রেখে গেছেন তা অসাধারণ। মানুষের প্রতি ভালোবাসার যে বিরল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন তা আর কারও নেই। চুনতিবাসী আপনারা তাকে হারিয়ে অনেক কিছু হারিয়েছেন। শেকড়ের টানে যে মানুষটি বারবার এ গ্রামে ছুটে আসতেন। সে মানুষটি আর কোনো দিন আপনাদের মাঝে ফিরে আসবেন না। দেশ মাতৃকার এ বীর সন্তান আপনাদের আপন মানুষ আপনাদের হৃদয়ে বেঁচে থাকবে।'

    প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের বড় ভাই ইসমাইল মানিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের নবনির্বাচিত দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬