Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • চুয়াডাঙ্গায় ৫৭৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫০

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চুয়াডাঙ্গায় ৫৭৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫০

    চুয়াডাঙ্গায় ৫৭৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

    ২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষায় জিপিএ-ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ চুয়াডাঙ্গা। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭৪ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুল ও সনদপত্র তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 

    এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রায় সহস্রাধিক মানুষকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। তিনি বলেন, আজকে তোমরা যারা সংবর্ধিত হলে প্রত্যেকেই মেধাবী। তোমাদের স্বপ্ন দেখতে হবে, জীবনে অনেক বড় হওয়ার। যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, তা স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমাতে দেয় না, তাই স্বপ্ন।

    বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, তোমাদের সামনে এখন অনেক পথ। এখন থেকেই নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে হবে। ভাল রেজাল্টের পাশাপাশি আলোকিত মানুষ হতে হবে। এজন্য উপস্থিত শিক্ষার্থীদের বই পড়ার পরামর্শ দেন জেলা প্রশাসক। 

    জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মধ্য থেকেই আগামীতে কেউ হবে ডিসি কেউ এসপি কেউ বা হবে জজ। কিন্তু সবার আগে তোমাদের দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। কারণ দেশের প্রতি তোমাদের অনেক দায়বদ্ধ। 

    সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা বলেন, তোমাদের মধ্যে থেকেই হয়ত কেউ এই দেশের একদিন নেতৃত্ব দেবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই পারবে এ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।

    সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, তোমাদের সংবর্ধনা দিয়ে জেলা পুলিশ নিজেদেরকে সম্মানিত করল। কারণ তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমাদের হাত ধরেই দেশ হবে উন্নত ও সমৃদ্ধশালী এক বাংলাদেশ। আর তাই তো এখন থেকেই লক্ষ্য ঠিক করে সামনে এগুতে হবে। 

    তিনি উপস্থিত সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে এ সংবর্ধনার মান রাখতে হবে। সমাজের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করতে হবে। সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে কাজ করতে হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী।

    অনুষ্ঠানের শুরুতে কৃর্তি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী রায়না রাব্বি ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেজা কাছিদ খান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার জাহিদুল ইসলাম। শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গায় কর্মরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার উর্মি দেব।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬