Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • এখনো স্বপ্ন দেখে প্রতিবন্ধী আকবর
    সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:২৯
    সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:২৯

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এখনো স্বপ্ন দেখে প্রতিবন্ধী আকবর

    সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:২৯
    সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:২৯

    এখনো স্বপ্ন দেখে প্রতিবন্ধী আকবর

    নওগাাঁর সাপাহার উপজেলার আইহাই গ্রামের দরিদ্র পরিবারের সন্তান প্রতিবন্ধী আকবর এখনো স্বপ্ন দেখে নিজের একটি বাড়ি হবে,বিয়ে হবে আরো কতো কি। প্রতিবন্ধী আকবর বয়স ৪৮,  পিতা আব্দুল্লাহ,মাতার নাম আকবরের মনে নেই, পিতা-মাতা দুজনেই মারা গেছেন আনেক বছর আগে।

    সীমান্তবর্তী এই উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম সেখানে কর্মসংস্থানের কোন ব্যবস্থা না থাকায় কাজের সন্ধ্যানে আকবরের ৩ ভাই মনতাজ,লতিফ ও বাবু অন্য দেশে পারি জমায়, আর এক মাত্র বড় বোন বিবাহ সুত্রে রয়ে যায় এদেশে। প্রকৃতির খেয়ালে ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতার আকবর বেঁচে থাকার তাগিদে কাজের সন্ধ্যানে চলে আসে সাপাহার সদরে। সাপাহার জিরো পয়েন্টে স্বর্গীয় নিবারণ সাহার হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রথম সে কাজ নেয় প্লেট ধোয়ার, ৩ বেলা খেয়ে কাজ শেষে রাতে তার কাজের বেতন হিসেবে ১০ টাকা করে পেতো। এভাবেই চলছিলো তার জীবন। তৎকালিন সময়ে সাপাহার শীতকালীন মাস ব্যাপি মেলায় সার্কসের মালিক ও কিছু কর্মী আকবরকে দেখে তাকে সার্কাসে আসার জন্য আহবান করেন এবং তাদের কথায় সে রাজি হয়ে ২/৩ দিন শোতে অংশগ্রহন করে। কিন্তু আকবর ভিষন লাজুক প্রকৃতির হওয়ায় সে আর সেখানে টিকতে পারলো না। ফিরে এলো তার আগের কর্মস্থলে। 

    এর মধ্যে সে মোকতার নামের একটি মেয়েকে বিয়ে করে। সংসার শুরু হতে না হতেই আকবরের সংসার জীবনে নেমে আসে কাল বৈশাখী ঝড়। সামান্য উপার্জন দারিদ্রতা ও জরাজীর্ণ একটি মাথা গোজার ঠাঁই সর্বপরি আকবরের খর্বাকার শারিরিক গঠন পছন্দ হয়নি তার স্ত্রীর। তিলে তিলে জমানো ১০ হাজার টাকা ও কিছু জিনিসপত্র নিয়ে আকবরকে ছেড়ে চলে যায় স্ত্রী মোকতারা বানু। বর্তমানে সাপাহার আদি চাঁপাই হোটেলে মাসিক বেতন সাড়ে ৪ হাজার টাকায় ভোর থেকে রাতের ১০টা পর্যন্ত হোটেলের এটো খালা বাসন পরিস্কার পরিচ্ছন্ন করে।

    ঐ হোটেলে দোতালায় ছোট্ট একটি চিলেকোঠায় মাসিক ৪৫০ টাকা ভারায় রাত্র যাপন করে। পত্রিকার প্রতিবেদক প্রদীপ সাহা এবং মার্কেন্টাইল ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মাহবুব মোরসেদ দু’জন একদিন রাস্তায় যেতে যেতে আলাপ করতে করতে হঠাৎ দেখেন- রেস্টুরেন্টের সামনে দাড়িয়ে থাকা অটোরিক্সায় পা ঝুলিয়ে হুটে মাথাটা এলিয়ে দিয়ে আকবর একাকী কি যেন ভাবতে থাকে? তার জীবনের  অতীত না বর্তমান ?

    তার তিলে তিলে জমানো টাকায় ২ শতাংশ জমি কিনেছে। তার শেষ আশা বা স্বপ্ন একটি বাড়ী বানানো। একটি বাড়ি না থাকায় তার স্ত্রী  তাকে ছেড়ে চলে গেছে। বাড়ী তৈরী হলে আবারো বিয়ে করে অন্যান্যদের মতো সংসার করবে। লাজুক হাসি দিয়ে মাথা নিচু করে আকবর জমানো মনে মনে দুটি মেয়েকে পছন্দ করে রেখেছে। একটির উচ্চতা বেশি, অন্যটির কম। সুযোগ হলে কম উচ্চতার মেয়েটিকে বিয়ে করবে।  এতো কিছুর পরেও সে দেশের বিভিন্ন খোঁজ খবর রাখে এর মধ্যে সে জানতে পারে সরকার গরীব মানুষদের নাকি বাড়ী বানিয়ে দিচ্ছে।

    আবার মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের গরীবদের ৬৮ হাজার বাড়ী বানিয়ে দেওয়া হবে ? তারও তো ২ শতাংশ জমি আছে সে কি একটি পেতে পারে ? ৪৮ বছর বয়সী প্রতিবন্ধী আকবর জানেনা কত দিনে সে একটি বাড়ী তৈরী করতে পারবে ?  কত দিনে তার স্বপ্ন পূরণ হবে ? কথগুলো বলতে বলতে চোখ ছল ছল করতে থাকে আকবরের। চোখের পানি আটকাতে বৃথা চেষ্টায় তাকিয়ে থাকে দুর সীমানায়। সরকারের অনুদানের বাড়ীটি কি জোটবে তার কপালে ? কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন দরিদ্র আকবর আলী।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬