Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জয়দেবপুরে সব আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৮

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জয়দেবপুরে সব আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৮

    জয়দেবপুরে সব আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি

    গাজীপুরের জয়দেবপুর স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি ও  জংশনটির আধুনিকায়নসহ আট দফা দাবি জানিয়েছে জেলার বিশিষ্টজনরা। আজ শনিবার সকালে জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়ামের হলরুমে স্থানীয় ট্রেনযাত্রীদের সংগঠন গাজীপুর প্যাসেঞ্জারস কমিউনিটি এ দাবি জানায়। 

    রোটারী ক্লাব অব গাজীপুরের আয়োজনে সংবাদ সম্মেলনে প্যাসেঞ্জারস কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. সামশুল হক জানান, আয়ের দিক থেকে জয়দেবপুর রেল জংশন দেশের মধ্যে চতুর্থ স্থানে থাকা সত্ত্বেও এটি নানা দিক থেকে সুবিধা বঞ্চিত এবং অব্যবস্থাপনার শিকার। প্রায় অর্ধকোটি জনসংখ্যা অধ্যুষিত শিল্পসমৃদ্ধ গাজীপুর জেলার প্রতিদিন প্রায় ২০/২৫ হাজার যাত্রী এ জংশন দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়ত করে থাকেন। চাহিদা থাকা সত্ত্বেও এ জংশনে নয়টি আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি দেয়া হচ্ছে না। জংশনটি দিয়ে প্রতিদিন দেশের চারটি বিভাগের (ময়ময়সিংহ, রাজশাহী,খুলনা ও রংপুর)  আন্ত:নগরসহ ৭২টি বিভিন্ন ট্রেন যাতায়ত করে থাকে।

    সংবাদ সম্মেলনে জংশনটিতে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি, প্লাটফর্মের সংখ্যা বৃদ্ধি, দ্রুত টঙ্গী-জয়দেবপুর ডাবল রেল লাইনের কাজ সমাপ্ত করা, জংশনে কাউন্টারের সংখ্যা বৃদ্ধি, জংশনের জন্য ট্রেনের আসন সংখ্যা ৪০০ থেকে দুই হাজারে বৃদ্ধি, অফিস সময় বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে তুরাগ ট্রেন সকাল সাড়ে ৮টা এবং টাঙ্গাইল কমিউটার ট্রেনের টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রাবিরতি ও সকাল সাড়ে ৯টার মধ্যে কমলাপুর পৌঁছানোর ব্যবস্থা, তুরাগ ট্রেনের বগি বাড়িয়ে ১৫টি এবং দুইটি বগি নারীদের জন্য সংরক্ষিত করাসহ প্রথম শ্রেণির আধুনিক সুবিধা সম্বলিত জংশনে উন্নীতকরণের দাবি জানানো হয়।

    ‘রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল’ এর সভাপতি প্রকৌশলী মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দীন বুদ্দিন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলরুবা ফাইজিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, গাজীপুর প্যাসেঞ্জারস কমিউনিটির সাধারণ সম্পাদক খালেদ মাহবুব মোর্শেদ প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬