Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৯

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৯

    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

    পেশাগত কাজে সংবাদ সংগ্রহের সময় হামলার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ঢাকায় কর্মরত সাংবাদিকরা। অিাজ শুক্রবার সকাল ১১টায় শুরু হওয়া মানববন্ধন চলে ঘণ্টাব্যাপী। কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা গোলচত্বরে মানববন্ধনে অংশ নেয় টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ও অনলাইন মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক।

    মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিকে যখন রক্তাক্ত করা হয় তখন রক্তাক্ত করা হয় গোটা সাংবাদিক সমাজকে। সাংবাদিকদের রক্তাক্ত করা মানে একাত্তরকে রক্তাক্ত করা, আর একাত্তরকে রক্তাক্ত করলে স্বাধীন সার্বভৌমত্বকে রক্তাক্ত করা। স্বাধীন সার্বভৌমত্বকে রক্তাক্ত করে যত বড় শক্তিশালী হোক না তারা শান্তিতে থাকতে পারবে না। আমরা রাস্তায় না দাঁড়ালে আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) আসামি ধরার কথা ভুলে যান। আমরা রাস্তায় না দাঁড়ালে খুন করলেও কেউ আসামিকে গ্রেপ্তার করে না। এর চাইতে কষ্টকর বিষয় আর পৃথিবীতে নেই।

    ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘রুটি রুজির নিশ্চয়তা চাই, সাংবাদিকদের সুরক্ষা চাই।’ প্রধানমন্ত্রীকে বলতে চাই, দেশ এগিয়ে যাচ্ছে, সব জায়গায় উন্নয়ন হচ্ছে কিন্তু সাংবাদিকরা ভালো নেই। সাংবাদিকরা কাজ করে বেতন পায় না, বছরের পর বছর বেতন বৃদ্ধি হয় না। আমরা কাজ করে নির্যাতনের শিকার হয়েও বেতন পাই না। আর মালিকরা বাড়ি-গাড়ি করছে। বছরে বছরে গাড়ি পাল্টাচ্ছে। আমরা সবার কথা বলি অথচ, আমাদের কথা বলার কেউ নেই।’

    তিনি বলেন, গণতন্ত্র এবং গণমাধ্যম একই মুদ্রার এপিঠ-ওপিঠ। যদি সুশাসন কায়েম করতে চান তাহলে গণমাধ্যমকে কাজ করার সুযোগ দিতে হবে। গণমাধ্যমের মুখ টিপে ধরে রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করা যায় না। যদি স্বাধীনতার কথা মনে করেন তাহলে আমাদের বাক-স্বাধীনতা দিতে হবে। আমরা রাষ্ট্রের পক্ষে, স্বাধীনতার পক্ষ, সমাজের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, সাম্যের পক্ষে কথা বলি কিন্তু আমাদের কথাই আমরা বলতে পারি না। এজন্য গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

    ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আকতার হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক সাংবাদিকের ওপর হামলায় গোটা দেশ আজ বিস্মিত। গোটা সাংবাদিক সমাজকে অরক্ষিত রেখে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি আপনারা যদি মনে করেন দেশ শাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিত শান্ত থাকবে তা পারবেন না। ওবায়দুল কাদের বলেছেন, এই কাউয়ারাই দলকে ক্ষতিগ্রস্থ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যদি অবিলম্বে এই কাউয়া ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করেন তাহলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য হবে।

    পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, যারা সাংবাদিক নিপীড়ন করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সাংবাদিক সমাজকে সুরক্ষা দেয়ার জন্য আইনি কাঠামো দরকার। আমাদের জন্য কর্মপরিবেশ ও নিরাপত্তা চাই আমরা যে শুধু মানুষের দ্বারা নিগৃহীত হচ্ছি শুধু তাই না, কর্মপরিবেশ না থাকার কারণে আমি আমার বেতন থেকেই বঞ্চিত হচ্ছি। এই দুই ধরনের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবোধ্য লড়াই সংগ্রাম করা খুবই জরুরি।’

    ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি বলেন, নিরাপত্তাহীন অবস্থায় আমরা ঘরে ফিরে যেতে পারি না। আগামী নিউজের রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমনের মতো যাতে আর কারো মাথা না ফাঁটে। সারাবাংলাডট নেটের রিপোর্টার উজ্জ্বল জিসানের মতো কারও যাতে হামলার ঘটনায় আর ট্রমা না হয়। সাংবাদিকদের নিরাপত্তায় আর কোনো আপস করা হবে না। আমাদের প্রধান ও একমাত্র দাবি- আমরা নিরাপদ সাংবাদিকতা করতে চাই।

    তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে বলেন, প্রধানমন্ত্রী আপনি সাংবাদিক বান্ধব। সবার আগে আপনাকে (প্রধানমন্ত্রী) সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। সাংবাদিকরা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে তাহলে সারা বিশ্বে আমরা প্রশ্নবিদ্ধ হবো।

    নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম ফয়েজ বলেন, সমাজের অসঙ্গতি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের কথা আমরা তুলে ধরি। কিন্তু যাদের পক্ষে নিউজ যায়না তখন তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই হামলাকারীরা একেক সময় একেক দলের নাম বিক্রি করে সন্ত্রাসী করে। এরা রাষ্ট্রের দুর্বৃত্ত। সন্ত্রাসীরা জানে না, সাংবাদিকদের ওপর হামলা করে কোনোভাবেই কণ্ঠরোধ করা যায় না। আমরা সত্যের পক্ষে সব সময় সংবাদ তুলে ধরি এবং ভবিষ্যতেও তুলে ধরতে চাই।

    সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ হলে রাষ্ট্র ঝুঁকিপূর্ণ হয়। সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি করেন এস এম ফয়েজ।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬