Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ের বোদায় আ.লীগ নেতা ও প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের সংবাদ সম্মেলন
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:২৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:২৮

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    পঞ্চগড়ের বোদায় আ.লীগ নেতা ও প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের সংবাদ সম্মেলন

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:২৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:২৮

    পঞ্চগড়ের বোদায় আ.লীগ নেতা ও প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের সংবাদ সম্মেলন

    দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল। আজ রোববার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে  

    বোদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকলেছার রহমান জিল্লু আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের লিখিত অভিযোগ করেছেন।  

    রবিউল আলম সাবুল লিখিত বক্তব্যে বলেন, আমার কোন অবৈধ আয় নেই। যা আয় করেছি বৈধভাবে করেছি। ইতোপূর্বে আমি এনজিওতে চাকুরি করেছি। ঠিকাদারি করেছি। প্রাইভেট পড়িয়েছি। বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছি। আমার স্ত্রী সরকারি চাকুরি করেন। আমি নিজে চাকুরি করি। এ থেকে যা আয় হয়েছে তা দিয়ে কিছু জমি কিনে রেখেছি। মকলেছার রহমান জিল্লু দুর্নীতি দমন কমিশনের লিখিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি নাকি ২০১০ সালে মে মাসে বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে কয়েক বছরের মধ্যে দুর্নীতির মাধ্যমে শুন্য থেকে কোটিপতি হয়েছি।

    প্রধান শিক্ষক দায়িত্ব নেয়ার পর স্কুল ও কলেজে ৪৪ জন শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয় চালু করে পাঁচজন শিক্ষক ও একজন পিয়ন দিয়েছেন। এসব শিক্ষকের নিকট থেকে ৫-৭ লাখ টাকা নিয়েছি। এটা হাস্যকর ছাড়া কিছুই নয়। তিনি বলেন, আমার এখানে প্রাথমিক শাখা নেই। তাই এই শাখায় শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়ার প্রশ্নই উঠে না। বর্তমান রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন সভাপতি থাকাকালে চারজন এবং কাজী ফজলে বারী সুজা সভাপতি থাকার সময় শূন্যপদে সাধারণ শাখায় দুইজন, ডাবল শিফটে ১২ জন, কারিগরি শাখায় চারজন এবং কলেজ শাখায় নয়জনকে সরকারি বিধিমালা মেনেই নিয়োগ দেয়া হয়েছিল। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিপুল সংখ্যক আবেদনকারীর অংশগ্রহণে কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই এসকল শিক্ষক নিয়োগ দেয়া হয়। পরবর্তিতে এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠানটিতে সাধারণ শাখায় একজন ও কলেজ শাখায় তিনজনকে নিয়োগ দেয়া হয়।  

    তিনি আরও বলেন, একবার নয় দুবার নয় একাধিকবার আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। সব অভিযোগের তদন্তে আমার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি।  আশা করি এবারেও আমার বিরুদ্ধে আনিত অভিযোগের কোন প্রমাণ সংশ্লিষ্টরা পাবেন না।

    আমার ও আমার বিদ্যালয়ের সুনাম নষ্ট করতে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নামে বেনামে এভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এবারের অভিযোগের তদন্ত শেষে আমি অভিযোগকারীর বিরুদ্ধে মানহানি মামলা করবো। বিষয়টি আমি সংশ্লিষ্ট সকলকে অবহিত করেছি। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬