Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৭

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৭

    সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খাঁন এমপির বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের করা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও মাইক্রোবাস, জীপ, কার পিকআপ উপ-কমিটির উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

    সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ট্রাফিক পুলিশ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা  ও সৈয়দপুর পৌরসভার  সাবেক মেয়র মো. আখতার হোসেন বাদল, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, নীলফামারী জেলা ট্রাক মালিক সমিতির সড়ক সম্পাদক মো. নাছিম, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস, জীপ,কার পিকআপ উপ-কমিটির সম্পাদক মো. মানিক মিয়া প্রমূখ।

    সমাবেশে অন্যান্যদের মধ্যে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো, মোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, সড়ক সম্পাদক (আন্তঃ) মো. শফিকুল ইসলাম শফি, কোষাধ্যক্ষ মো. মনছুর আলীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।

    সমাবেশে বক্তারা বলেন, শাজাহান খান এমপি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। এ যাবৎ তিনি নিজ সংসদীয় আসন থেকে সাত সাত বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি দুই বারের সফল সাবেক নৌ পরিবহন মন্ত্রী। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর একজন সদস্য। অথচ এমন একজন মানুষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মিথ্যে মামলা দায়ের করেছেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

    প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা  নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নীলফামারীতে অবাঞ্চিত ঘোষণা দেন। সেই সঙ্গে পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের করা ১০০ কোটি টাকার মানহাািনর মামলা অবিলম্বে প্রত্যাহারের জোরালো দাবি জানান। অন্যথায় আগামীতে এ নিয়ে সৈয়দপুরসহ সারা দেশের কঠোর আন্দোলন কর্মসূচির হুুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এর আগে  পরিবহন শ্রমিকদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেয়।

    প্রসঙ্গত, মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গত ১২ ফেব্রুয়ারি সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন শ্রমিকনেতা  শাজাহান খানের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬