Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগের পরামর্শ ইউজিসির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫৪

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগের পরামর্শ ইউজিসির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫৪

    বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগের পরামর্শ ইউজিসির

    দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নয়ন প্রকল্প কার্যক্রমকে বেগবান করতে উপাচার্যদের সরকারের বিধি ও প্রক্রিয়া মেনে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। চলমান প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও গতিশীল পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছেন তিনি।

    আজ মঙ্গলবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এই সভার আয়োজন করে।  

    ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘প্রকল্প পরিচালক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নেই। কিছু বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী প্রকল্প পরিচালক দিয়ে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। পূর্ণকালীন প্রকল্প পরিচালক না থাকায় প্রকল্পের স্বাভাবিক গতি বিঘ্নিত হচ্ছে।’ এ সময় তিনি যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে প্রকল্প পরিচালক পদে নিয়োগদানের ব্যাপারে পরামর্শ দেন।

    প্রফেসর শহীদুল্লাহ বলেন, ‘কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের অর্থ দিয়ে বেতন ভাতা প্রদান ও আসবাবপত্র কেনা হচ্ছে। এক প্রকল্পের অর্থ অন্যত্র ব্যবহার করা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয়।’ বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরকারের বিধি-বিধান মেনে প্রকল্পের অর্থ ব্যয়ে পরামর্শ দেন। এছাড়া প্রকল্পের কাজ যথাসময়ে, গুণগত ও মানসম্পন্নভাবে শেষ করার আহ্বান জানান।

    সভাপতির ভাষণে ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ অর্থবছরে তিন হাজার ১৭০ কোটি টাকা ব্যয়ে ৪৮টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি সরকারে নিয়ম-নীতি মেনে নির্দিষ্ট সময়ে প্রকল্পসমূহের কাজ সমাপ্তের আহ্বান জানান। কর্মপরিকল্পনা ও মাস্টার প্ল্যান অনুসারে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন।

    স্বাগত বক্তব্যে কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান বলেন, ‘এখন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৫ কোটি টাকা বা তদুর্ধ্ব প্রাক্কলিত ব্যয় সম্বলিত প্রকল্পের জন্য অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করতে হবে এবং ৫০ কোটি টাকার বা তদুর্ধ্ব প্রাক্কলিত ব্যয় সম্বলিত প্রকল্পের জন্য সরকারের বিধি মোতাবেক পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ করতে হবে।’

    উপস্থিত ছিলেন  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকরা।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬