Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জে পল্লীবিদ্যুৎ সংযোগের নামে প্রতারণা!
    গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১২
    গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১২

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জে পল্লীবিদ্যুৎ সংযোগের নামে প্রতারণা!

    গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১২
    গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১২

    গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জে পল্লীবিদ্যুৎ সংযোগের  নামে প্রতারণা!

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সংযোগের নামে প্রতারণার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে শাহ আলম নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে গ্রাহকের সাথে প্রতারণা করা টাকা হাতিয়ে নেয়া হয়েছে।

    জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া, কালুগাড়ী, বাশারপাড়াসহ কয়েকটি গ্রামের বিদ্যুৎ সংযোগের জন্য ২৮৮জন গ্রাহক গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেন। তাদের আবেদনের পর বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা ওই এলাকার শাহ আলম নামের এক যুবককে বিদ্যুৎ সংযোগের টাকা উত্তোলনের দায়িত্ব দেন। শাহ আলম অত্র ইউনিয়নের কালুগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। দায়িত্ব পেয়ে শাহ আলম গ্রাহকদের ডেকে বৈঠক করেন। বৈঠকে গ্রাহকদের বিভিন্ন খাতের হিসাব দেখিয়ে প্রতিজনের কাছ থেকে তিন হাজার পাঁচশ’ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। যেখানে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে মিটার বাবদ গ্রাহকদের খরচ গুনতে হয় সাড়ে চারশ’ টাকা। এরপর লোডের ওপর টাকা কম বেশি হতে পারে। সেখানে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকা।

    মাহবুর রহমান নামে এক গ্রাহক অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে শাহ আলম চার হাজার টাকা নিয়েছে। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো আমাকে বিদ্যুৎ সংযোগ দেয়নি।

    শাহজাহান নামে অপর এক গ্রাহক বলেন, শাহ আলম আমার কাছ থেকেও চার হাজার টাকা নিয়েছে। এমনিভাবে কয়েকটি গ্রাম থেকে ২৮৮জনের কাছে প্রায় ১০-১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অনেকে অদ্যবধি বিদ্যুৎ সংযোগ পায়নি।

    শাহ আলম অভিযোগ স্বীকার বলেন, আমি গ্রাহকদের বুঝিয়ে টাকা গুলো নিয়েছি। জোর করে কারো কাছে টাকা নেয়া হয়নি। তাছাড়া যে পরিমান টাকার কথা বলা হচ্ছে তা সঠিক নয়। তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়েছে গ্রাহকরা। আবার অনেকে দুই হাজার টাকাও দিয়েছে। এখানে অভিযোগের কি আছে।

    এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ গোবিন্দগঞ্জ জোন অফিসের জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল কাদের জানান, শাহ আলম আমাদের অফিসের কেউ নয়। তাকে টাকা দিয়ে গ্রাহকরা ভুল করেছে। মিটার বাবদ আমরা গ্রাহকের কাছ থেকে সাড়ে চারশ’ টাকা নিয়ে থাকি। এরপর লোডের ওপর কিছু টাকা কম বেশি হতে পারে। কিন্তু এত টাকা দেয়া ঠিক হয়নি। তবে গ্রাহকরা যদি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।   

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬