Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • এগারো জেলার ৪৩ জন জুয়ারীকে আটক করেছে পুলিশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৫৬

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এগারো জেলার ৪৩ জন জুয়ারীকে আটক করেছে পুলিশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৫৬

    এগারো জেলার ৪৩ জন জুয়ারীকে আটক করেছে পুলিশ

    টাঙ্গাইলের সখীপুরে গ্রামবাসীর সহযোগিতায় দেশের ১১টি জেলার ২১ উপজেলার ৪৩ জন জুয়াড়িকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।

    সোমবার মধ্যরাতে উপজেলার হতেয়া রাজাবাড়ী এলাকার দেওয়ানপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

    ওই এলাকার একটি নির্জন স্থানে তারা তাবু টাঙিয়ে জুয়ার আসর বসায়।

    অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

    এ ঘটনায় ওই রাতেই সখীপুর থানার এসআই সুকান্ত রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

    মঙ্গলবার দুপুরে আসামিদেরকে পুলিশের বিশেষ প্রিজন ভ্যানে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

    সখীপুর থানায় গেলো ১০ বছরের ইতিহাসে এই প্রথম একসঙ্গে ৪৩ আসামিকে গ্রেপ্তার করলো। ধারণা করা হচ্ছে ভূঞাপুরে জুয়ার আসর বন্ধ হওয়ার সখিপুরের নির্জন পাহাড়ি অঞ্চল বেছে নিয়েছিলো এসব জুয়াড়িরা।   

    সখীপুর থানার এসআই বদিউজ্জামান  বলেন , উপজেলার শেষ সীমান্তবর্তী এলাকা হতেয়া রাজাবাড়ী গ্রামের কমিউনিটি পুলিশের কয়েক ব্যক্তি গেলো সোমবার রাতে পুলিশকে খবর দেয়। তারা জানান, তাদের গ্রামের এক নির্জন স্থানে তাবু টাঙিয়ে জুয়ার আসর বসেছে। পরে সখীপুর থানা পুলিশের সব সদস্য, হাতিবান্দা ইউনিয়নের গ্রাম পুলিশ ও স্থানীয় কমিউনিটি পুলিশের সহযোগিতায় ওই স্থানে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, নগদ এক লাখ ছয় হাজার ৯৬০ টাকাসহ দেশের ১১টি জেলার ২১টি উপজেলার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়।

    এদের মধ্যে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ১২ জন, ধনবাড়ী উপজেলার তিনজন, টাঙ্গাইল সদর, গোপালপুর, মির্জাপুর, কালিহাতি ও ঘাটাইল উপজেলার একজন করে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ছয়জন, শ্রীপুর উপজেলার তিনজন, গাজীপুর সদরের একজন, ময়মনসিংহ জেলার ভালুকা ও ফুলপুর উপজেলার দুইজন, জামালপুর জেলার সদর ও মাদারগঞ্জ উপজেলার দুইজন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একজন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একজন, নেত্রকোনার মোহনগঞ্জের একজন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দুইজন, মানিকগঞ্জ সদর উপজেলার একজন, মাগুরা সদর উপজেলার একজন ও ঢাকা জেলার দুইজন রয়েছে।

    হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিন খান জানান , হতেয়া দেওয়ানপাড়া গ্রামের দেওয়ান রউফের ছেলে দেওয়ান ইস্কান্দার একজন মাদক ব্যবসায়ী, জুয়াড়ু ও অপরাধ জগতের সম্রাট বলে পরিচিত। তার নেতৃত্বে ওই এলাকার নির্জন স্থানে মাঝে মধ্যেই জুয়ার আসর বসে।

    সোমবার রাতে ওই গ্রামে অনেকগুলো গাড়ি, অপরিচিত মানুষজন ও তাবু টাঙিয়ে আসর বসা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তবে অভিযানের টের পেয়ে কমপক্ষে ১০টি প্রাইভেট গাড়িসহ কমপক্ষে আরও ৫০ জন জুয়াড়ি পালিয়ে গেছে।

    সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন , স্থানীয় কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশ ও সখীপুর থানার সব পুলিশ অভিযানে অংশ নিয়ে দেশের বিভিন্ন এলাকার ৪৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয় । মঙ্গলবার দুপুরে আসামিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬