Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভ্রাম্যমাণ পতিতা ও মাদকসেবীদের অভয়ারণ্য টাঙ্গাইলের হেমনগর রেলস্টেশন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২১

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    ভ্রাম্যমাণ পতিতা ও মাদকসেবীদের অভয়ারণ্য টাঙ্গাইলের হেমনগর রেলস্টেশন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২১

    ভ্রাম্যমাণ পতিতা ও মাদকসেবীদের অভয়ারণ্য টাঙ্গাইলের হেমনগর রেলস্টেশন

    মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে ঢাকা-বঙ্গবন্ধু সেতু জামালপুর রেললাইনের টাঙ্গাইলের হেমনগর রেলস্টেশন। দিনের বেলায় কৃষিপণ্য মাড়াইয়ের কাজ জনসন্মুখে করলেও রাতের বেলায় বদলে যায় এর চেহারা ।

    ২৫০ কোটি টাকা ব্যয়ে ২০১১ সালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু জামালপুর রেললাইনের নির্মাণ কাজ শেষ হয়। ৪২ কিলোমিটার এ রেললাইনে ৫২টি ব্রিজ-কালভার্ট ও ৪টি রেলস্টেশন নির্মাণ করা হয়। এর মধ্যে টাঙ্গাইলের হেমনগর রেলস্টেশনটি অন্যতম।

    জনবল সংকটের কারণেই  দীর্ঘ পাঁচ বছর ধরে স্টেশনটি বন্ধ থাকায় থাকায় মাদকসেবী এবং ভ্রাম্যমান পতিতাদের রমরমা ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে স্টেশনটি ,  বলেন রেল কর্তৃপক্ষ ।

    এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ থাকায় বর্তমানে এটি মাদকসেবিদের আড্ডায় পরিণত হয়েছে। যেন দেখার কেউ নেই। টিকিট না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা। স্টেশনটি দ্রুত চালু করে যাত্রীদের ভোগান্তি দূর করার দাবী এলাবাসীর।    

    সরেজমিনে জানা যায়, হাবিবুর রহমান নামে একজন গেটম্যান ছাড়া নেই কোন জনবল। স্টেশনটিতে নেই কোনও যাত্রী ছাউনি। একটি মাত্র টয়লেট থাকলেও নেই পানি সরবরাহের ব্যবস্থা। উদ্বোধনের আড়াই থেকে তিন বছর স্টেশনটি চালু থাকলেও গেল পাঁচ বছর বন্ধ রয়েছে। ফলে নষ্ট হয়ে যাচ্ছে অফিস কক্ষের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। চুরি হয়ে যাচ্ছে মালামাল। দুর্বৃত্তরা ভেঙে ফেলছে জানালার কাঁচ। 

    এদিকে এ রেললাইন দিয়ে চলাচল করা বাহাদুরাবাদ, ধলেশ্বরী, লোকাল ট্রেনসহ গত ২৬ জানুয়ারি যোগ হয়েছে জামালপুর এক্সপ্রেস ট্রেন। যা প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। কিন্তু জনবলের  অভাবে পুরো স্টেশন এখন অরক্ষিত, অভিভাবকহীন। টিকেট মাস্টার না থাকায় যাত্রীরা এখান থেকে কোটায় অথবা স্ট্যান্ডিং টিকেট সংগ্রহ করতে পারছে না। কেউ কেউ ১০ কিলোমিটার দূরে ভূঞাপুর অথবা ১৫ কিলোমিটার দূরের সরিষাবাড়ী স্টেশন থেকে টিকেট সংগ্রহ করেন। কিন্তু জনবল সংকটের অজুহাতে হেমনগর রেলওয়ে স্টেশন পাঁচ বছর ধরে বন্ধ রাখায় হাজার হাজার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

    পাঁচ বছর ধরে স্টেশন বন্ধ ও মাদকের কথা স্বীকার করে স্টেশনের একমাত্র কর্মচারী গেটম্যান হাবিবুর রহমান জানান, এলাকার লোকজনই সব কিছু করে। এতে আমার কিছু করার নেই। চালু থাকলে এমনটি হতো না। দ্রুত স্টেশনটি চালু হওয়া দরকার।  

    টাঙ্গাইল জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, জনবল সংকটসহ বেশ কিছু ত্রুটির কারণে স্টেশনটি বন্ধ থাকায় নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। স্টেশনটি চালুর চেষ্টা চলছে। চালু হলে সব সমস্যার সমাধান হবে। 

    মাদকসেবীদের আখড়ার কথা স্বীকার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত স্টেশনটি চালু করা হবে। যাতে যাত্রীদের ভোগান্তি দূর হয়। প্রাণ ফিরে পায় স্টেশনটি।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬