Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে মারপিট: তিন যুবক আটক
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১৯

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সৈয়দপুর বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে মারপিট: তিন যুবক আটক

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১৯

    সৈয়দপুর বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে মারপিট: তিন যুবক আটক

    নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব থাকা ৮, আর্মড পুলিশ ব্যাটানিয়নের এক সদস্যকে মারপিট ও রক্তাক্ত জখম করে আহত ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। আজ রোববার সৈয়দপুর বিমানবন্দর প্রবেশের প্রধান ফটকে ওই গালমন্দ ও মারপিটের ঘটনাটি ঘটেছে। আহত পুলিশ সদস্য সেলিমকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটককৃতরা হচ্ছে শহরের হাতিখানার মো. শরীফের চেলে মো. ওমর আলী (২৫) ও তাঁর হায়দার আলী (২২) এবং একই এলাকার মো. আলী হোসাইনের ছেলে মো. ইজাজ আহমেদ ওরফে রফিক।

    থানায় মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন গতকাল রবিবার সকাল সোয়া ১০টার সৈয়দপুর বিমানবন্দর প্রবেশের প্রধান ফটকে ৮, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল সেলিম, শহীদুল ও মনসুর নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। আর এ সময় শহরের হাতিখানা এলাকার ওমর আলী,তাঁর ভাই হায়দার  আলী ও ইজাজ আহম্মেদ ওরফে রফিক নামের তিন যুবক একই মোটরসাইকেলের ( নম্বর: নীলফামারী-ল-১১-২৯৪৫) বসে দ্রুতগতিতে  ও হেলমেটবিহীন অবস্থায় বিমানবন্দর প্রবেশের প্রধান ফটক দিয়ে বিমানবন্দরের ভেতরে ঢোকার চেষ্টা করছিল।

    এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সেলিম তাদের মোটরসাইকেলটি থামানোর জন্য সিগন্যাল দেন। কিন্তু মোটরসাইকেল আরোহী ওই তিন যুবক পুলিশের সিগন্যাল অমান্য করে বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ কনস্টেবল সেলিম দৌঁড়ে বিমানবন্দর প্রবেশের প্রধান ফটক থেকে আনুমানিক ১৫ গজ ভেতরে গিয়ে মোটরসাইকেলটির সামনে দাঁড়ান। এতে তারা(যুকবরা) মোটরসাইকেল থামাতে বাধ্য হয়।

    এরপর মোটরসাইকেলআরোহী তিন যুবক মোটরসাইকেল থেকে নেমে পুলিশ কনস্টেবল সেলিমকে অকথ্য  অহেতুক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় যুবকদের গালিগালাজের প্রতিবাদ জানালে যুবক ওমর আলী ক্ষিপ্ত হয়ে পুলিশ কনস্টেবল সেলিমের পরণে থাকা সরকারি পোষাকের কলার ধরে টানাহেঁচড়া করতে থাকে।  এ সময়  ওমরসহ অপর দুই যুবকও আর্মড পুলিশ সদস্য সেলিমের ওপর চড়াও হয়ে এলোপাাতড়ি কিল ঘুষি মারতে থাকে। এতে পুলিশ কনস্টেবল সেলিমের নাকের হাঁড় ভেঙ্গে যায় এবং তিনি গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন।

    এ সময় তাঁর পরিহিত সরকারি পোষাকের সোল্ডার ও নেমপ্লেট ক্যাসার ছিঁড়ে পোষাকটিও ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য শহীদুল, মনসুর ও আনসার সদস্য  এলোপতি বর্মণ এগিয়ে গিয়ে পুলিশ কনস্টেবল সেলিমকে তিন যুবকের হাত থেকে রক্ষা করেন। এ সময় সেখানে কর্মরত অন্যান্য পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ওই তিন যুবকদের আটক করা হয়।

    পরবর্তীতে আটককৃতদের সৈয়দপুর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ৮, আমর্ড পুলিশ ব্যাটানিয়নের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. লায়েকুজ্জামান বাদী হয়ে উল্লিখিতদের তিন জনের নামে সৈয়দপুর থানায় একটি মামলা করেছেন।

    মামলার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের সোপর্দ করে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬