Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:০০

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:০০

    কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় করা হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

    আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বানিয়াপাড়া এলাকার নফছের আলী ছেলে জগো (৩০)।

    যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার সোনাইডাঙ্গা এলাকার বদর উদ্দিনের ছেলে ইলাম মন্ডল ওরফে কালু (৩২), বৃত্তিপাড়া এলাকার মনোয়ার মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৩০), গজনবীপুর এলাকার মৃত আলম ফকিরের ছেলে বাদশা ওরফে বাশি মন্ডল (৩৮), দেড়িপাড়া এলাকার তোয়াক্কেল জোয়াদ্দারের ছেলে আলিম ওরফে ঝড়ো (৩৮), বারুইপাড়া এলাকার আফাজ সর্দ্দারের ছেলে আমিরুল ইসলাম (৩৫), উজানগ্রাম এলাকার মোনাউল্লাহ এর ছেলে বাবলু (৪০), বারুইপাড়া এলাকার মৃত তাইজাল হোসেনের ছেলে রহমত ওরফে সাইদুল (২৬), একই এলাকার ইজ্জত আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), ইয়ার আলীর ছেলে আলী হোসেন (২৫), আব্দুল মজিদ মন্ডলের ছেলে আসাদুল (২১) এবং বৃত্তিপাড়া এলাকার সামসুলের ছেলে ইউনুচ (৩৫)।

    রায় ঘোষণাকালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম, আলিম ওরফে ঝড়ো, বাবলু, সাইদুল, মিজানুর রহমান, আলী হোসেন, ইউনুচ এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জগো পলাতক ছিলো।

    ২০১২ সালের ২৩ অক্টোবর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার বারুইপাড়া মিনি ক্যানেল পাড়ে গলাকেটে হত্যা করা একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

    মামলায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে জানা যায়, ২০১২ সালের ২৩ অক্টোবর মাকিন মন্ডল, ফরিদুল ও অমূল্যকে বারুইপাড়া ব্রিজের কাছে নিয়ে যায় অপহরণকারীরা। সেখানে তাদের আটকিয়ে রেখে মুক্তিপণ আদায় করার বিষয় নিয়ে ফরিদুলের সঙ্গে অন্যান্য আসামি বিশেষ করে পলাতক আসামি জগোর কথা কাটাকাটি হয়। পরবর্তীতে জগোসহ অন্যান্য আসামিরা ধাওয়া দিলে ফরিদুল ধানক্ষেতের মধ্যে পড়ে যায়। পরে জগোসহ কতিপয় আসামি উঠিয়ে উপুড় করে শুয়ে ফেলে কেউ কেউ পা, কেউ কেউ হাত ও মাথা ধরে রাখে, কেউ পিঠের উপর বসে, কেউ মাজার উপর দাঁড়িয়ে থাকে। আসামি জগো শহিদুলের আনা কাঁচি দিয়ে ফরিদুলকে জবাই করে তার মাথা দেহ থেকে আলাদা করে বারুইপাড়া ব্রিজের উপর রেখে আসে।

    ঘটনার পরদিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা হয়। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন ইবি থানা পুলিশ।

    মামলার রাষ্ট্রপক্ষে কৌশুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় দীর্ঘ বিচারকার্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এবং দুই আসামির জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসামির ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬