Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ওয়াকফ সম্পত্তির প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাৎ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২৩

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    বগুড়ায় ওয়াকফ সম্পত্তির প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাৎ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২৩

    বগুড়ায় ওয়াকফ সম্পত্তির প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাৎ

    বগুড়ায় ওয়াকফ সম্পত্তি বিক্রির পর ওয়াকফ তহবিলে বিক্রয়ের টাকা জমা না দিয়ে প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সম্পত্তির সাবেক অফিসিয়াল মোতয়াল্লী মাইনুল করিমের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার পক্ষে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী।

    মামলার এজাহার এবং দুদক বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ২৫শে ফেব্রুয়ারী হাফিজ উদ্দিন খন্দকার এর ওয়াকফ স্টেটের মোতয়াল্লী হিসেবে তার দৌহিত্র মাইনুল করিম কে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়। তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে ওয়াকফ সম্পত্তি সূত্রাপুর মৌজার জে.এল নং- ৮২, খতিয়ান নং- ৯৯৬ প্রায় ০.৫৬ একর জমি বিক্রয়ের আবেদন করেন। যার প্রেক্ষিতে তাকে ওয়াকফ প্রশাসক ২০১৬ সালের ১৯শে জুন ৬০১ ইসি মূলে তাকে বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন।

    নির্দেশনা পেয়ে মোতয়াল্লী মাইনুল জাতীয় পত্রিকায় দরপত্র আহব্বানের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি বিক্রয়ের প্রায় ১১টি শর্ত সাপেক্ষে সর্বোচ্চ দরদাতার নিকট ওয়াকফ সম্পত্তি বিক্রয়ের অনুমতি প্রাপ্তির পর ০.৪৫৫২ একর জমি সে মোট ৩ কোটি ২০ লক্ষ ৮৫ হাজার টাকায় বিক্রয় কবলা দলিল মূলে হাসান জুট মিলস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এটিএম শফিকুল হাসান জুয়েলের নিকট ৬০১ ইসি মূলে বিক্রয় করেন। কিন্তু পরবর্তীতে রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় জমি বিক্রয়ের বিক্রয়লব্ধ উক্ত টাকা মোতয়াল্লী মাইনুল করিম ওয়াকফ তহবিলে জমা প্রদান করেন নি।

    পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পরবর্তী বগুড়া জেলার সূত্রাপর এলাকার মৃত: খন্দকার রেজা করিম এর ছেলে সম্পত্তির মোতয়াল্লী মাইনুল করিম এর বিরুদ্ধে উক্ত প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

    দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক এবং মামলার বাদী রবীন্দ্রনাথ চাকী বলেন, মাইনুল বর্তমানে ঢাকার গুলশান বাড্ডা থানার পূর্ব মেরুল প্রগতি স্মরণী এলাকায় বসবাসরত। গত ২০১৭ সালের ১৬ই ফেব্র“য়ারী কবলা দলিল ১৯৪৬ মূলে সে উক্ত জমি বিক্রয় করে পুরো টাকা আত্মসাৎ করে। মঙ্গলবার সকালে দ:বি: ৪০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬