Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • টিআইবিকে দুদক আইনজীবীর চ্যালেঞ্জ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৩৮

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    টিআইবিকে দুদক আইনজীবীর চ্যালেঞ্জ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৩৮

    টিআইবিকে দুদক আইনজীবীর চ্যালেঞ্জ

    অনুসন্ধান, তদন্ত ও মামলা দায়েরের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দক্ষতার ঘাটতি রয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এক গবেষণা প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছেন আইনজীবী খুরশীদ আলম খান। যিনি সুপ্রিম কোর্টে দুদকের বিভিন্ন মামলায় আইনি লড়াই করে থাকেন।

    আজ বুধবার ওই প্রতিবেদনের এক প্রতিক্রিয়ায় খুরশীদ আলম খান টিআইবিকে উদ্দেশ্য করে বলেন, ‘বিচারকরা দেখবেন আমাদের (দুদকের) গলদ কোথায়। আপনি (টিআইবি) কে? আপনি কীভাবে ডাটা নিলেন? কয়টা কেসের ডাটা নিয়েছেন। আমার সঙ্গে বসুন। সামনাসামনি ডিবেট করি। ওপেন লাইভ ডিসকাশন হবে।’

    গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ: বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর একটি ফলো-আপ গবেষণা’শীর্ষক সংবাদ সম্মেলনে বলা হয়, দুদকের কার্যক্রম মূল্যায়নের এই গবেষণার রেফারেন্স পিরিয়ড ছিল তিন বছর (২০১৬-২০১৮)। পরে ২০১৯ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে এই গবেষণার তথ্য সংগ্রহ করা হয়।

    গবেষণা অনুযায়ী, স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে দুদককে পর্যাপ্ত স্বাধীনতা দেওয়া হয়েছে এবং আইনে কার্যক্রম সম্পর্কে বিশদভাবে বলা হয়েছে। তবে কার্যক্রম ও ক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে এর স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। দুদক বিরোধীদলের রাজনীতিকদের হয়রানি, ক্ষমতাসীন দল ও জোটের রাজনীতিকদের প্রতি নমনীয়তা প্রদর্শন, রাজনৈতিকভাবে নিরপেক্ষ আচরণ দেখাতে ব্যর্থ হওয়া, পক্ষপাতপূর্ণ ভূমিকা পালন করার অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধেই বেশিরভাগ তদন্ত পরিচালনা করে আসছে বলে সাধারণের মধ্যে ধারণা রয়েছে। যদিও ক্ষমতাসীন দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও দুদকের তদন্ত চলছে। 

    সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদকের মূল ম্যান্ডেট দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা। আইনের চোখে সবাই সমান এই বিষয়টি বিবেচনায় রেখে নিরপেক্ষভাবে প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালনের যে সৎ সাহস ও দৃঢ়তা তাতে ঘাটতি দৃশ্যমান। তবে কর্মী নিয়োগ ও প্রচার-প্রচারণার মতো কিছু ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। কিন্তু দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলা দায়েরের মতো মৌলিক ক্ষেত্রে আশাবাদী হওয়ার সুযোগ নেই।

    টিআইবির প্রতিবেদনের জবাবে খুরশীদ আলম খান বলেন, ‘বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি টিআইবি যে রিপোর্টটি দুর্নীতি দমন কমিশনের মামলা সংক্রান্ত, এটা অজ্ঞতার একটা বড় ইন্সট্যান্স (দৃষ্টান্ত)। এটা পক্ষপাতদুষ্ট, এটা প্রত্যাখ্যান করছি। কী বলবো ,আমার মুখের ভাষা নেই।’

    ‘সর্বোচ্চ আদালতে আমরা মামলা করি। আমরা লড়ছি। উনারা বলছেন আমরা পলিটিক্যাল পক্ষপাতদুষ্ট। কীভাবে বললেন?। আরও বললেন, আমাদের রেজাল্ট মধ্যমমানের। আপনার (টিআইবি) দৃষ্টিতে আমরা মধ্যমমান, ছোট মান হতে পারি। কিন্তু ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দুর্নীতির মামলার বিচারিক আদালতে দণ্ডের হার ৭০ শতাংশ। কিন্তু মধ্যম মানের হলে তো ৫০ শতাংশ হতো। উনারা ডাটা দেখিয়েছেন শতকরা ৬৭ হতে ১০০ পর্যন্ত এ গ্রেড। তাহলে আমি মধ্যমমান হলাম কী করে?’

    খুরশীদ আলম বলেন, ‘টিআইবির একজন গবেষক আমার কাছে এসেছিলেন ইন্টারভিউয়ের জন্য। কথার ফাঁকে উনি বলছেন, স্যার যদি আপনি নাম দিতে না চান আমরা আপনার নাম দিবো না। আমি বললাম নাম দিতে চাই। এই যে প্রশ্নটা, নাম যদি দিতে না চান, তথ্যদাতার নাম নিতে না চান, তথ্য দাতার নাম প্রকাশ না করেন, তাহলে কী ধরনের স্বচ্ছতা! হোয়াট কাইন্ড অব ট্রান্সপারেন্সি। দিস অ্যাবসুলেটলি রাবিশ, ফলস।’

    দুদক আইনজীবী বলেন, ‘এখন আমি কী করছি, কী পারফর্ম করছি, মধ্যমমান না নিম্নমান এটা বেস্ট বলতে পারবে যারা আমার অপজিশন ছিল তারা। যাদের বিরুদ্ধে আমরা মামলা করছি। তার চেয়ে বেশি জানবেন জাজ। ওনারা দেখবেন আমাদের গলদ কোথায়। আপনি কে?’

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬