Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া বইমেলা শেষ হচ্ছে শনিবার
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:১৪

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া বইমেলা শেষ হচ্ছে শনিবার

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:১৪

    বগুড়া বইমেলা শেষ হচ্ছে শনিবার

    বগুড়া বইমেলার সময় আর বাড়ছে না। নিয়ম মেনে আগামীকাল শনিবার শেষ হচ্ছে বইমেলা। শেষ দিনে বইমেলায় পুন্ড্র সম্মাননা পদক প্রদান করা হচ্ছে একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এনামুল হককে। এছাড়া সাবেক এমপি আব্দুল মান্নান এর নামে একটি পদকের নামকরণ করা হয়েছে। সমাজসেবা ও রাজনীতিতে বিশেষ অবদান রাখায় এই পদক প্রদান করা হবে জেলা পরিষদের চেয়াম্যান ডাঃ মকবুল হোসেনকে। আগামী ২৯ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা প্রদান করা হবে। এই ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারি প্রতিটি সংগঠনকে প্রদান করা হবে সনদ পত্র।

    অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনের বইমেলার ৮ম দিনে বৃহস্পতিবার নতুন বেশ কিছু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। কবি সিকতা কাজলের কাব্যগ্রন্থ ‘সাতমাথা সিরিজ’ এর মোড়ক উন্মোচন করেন শিক্ষাবিদ সামস উল আলম। রনি বর্মন সম্পাদিত বামিহাল সাহিত্যের ছোট কাগজের মোড়ক উন্মোচন করেন কবি শিবলী মোকতাদির। কবি সারমিন সীমার কাব্যগ্রন্থ আয়নার ছায়া’র মোড়ক উন্মোচন করেন কবি খৈয়াম কাদের। মল্লিকা প্রকাশ থেকে প্রকাশ পাওয়া ও আজিজার রহমান তাজ সম্পাদিত ১৪ কবির কবিতা নিয়ে প্রকাশিত মনের ফুল কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। কবি ফাতেমা ইয়াসমিন এর প্রথম কাব্যগ্রন্থ তুমি আসবে বলে এর মোড়ক উন্মোচন করেন কবি আজিজার রহমান তাজ। পল্লী কবি জসিম উদ্দীন পরিষদ থেকে মোড়ক উন্মোচন করা হয় দুটি বইয়ের। এ্যাডঃ নুরুল ইসলাম চৌধুরীর ছোটদের গল্প পুতুলের কান্না ও কবি আব্দুরি রশীদ এর আনন্ত প্রেমের উপহার এবং বাংলাদেশ কবিতা কাব থেকে প্রকাশ পাওয়া পেলাম না এক প্যাকেট প্রেমের কবিতা তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। নির্ধারিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহিত্য জিজ্ঞাসার সভাপতি কবি মুহম্মদ শহীদুল্লাহ, চর্চা সাংস্কৃতিক একাডেমির সভাপতি মাফুজুল ইসলাম রাজ, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সঞ্চালনা করেন জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম। অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, কবি সাহিত্যিক, নাট্যকর্মী উপস্থিত ছিলেন।

    সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুর সারগাম সঙ্গিত একাডেমী, স্বপন রাঙ্গা খেলাঘর আসর, সপ্তসুর সঙ্গীত একাডেমি, শেরপুর থিয়েটার।

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬