Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ৫ টাকায় স্বর্গীয় হাসি!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২৯

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    ৫ টাকায় স্বর্গীয় হাসি!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২৯

    ৫ টাকায় স্বর্গীয় হাসি!

    হাত নেই তাতে কী, হাত ছাড়াই পরিবারের ঘানি টানছেন ১৬ বছরের কিশোর রাকিবুল হাসান। তার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ার গুচ্ছগ্রামে। এই বয়সে রাকিবুলের হাতে বই, খাতা-কলম থাকার কথা ছিল। অথচ, আট-দশজনের চেয়ে তার জীবন আলাদা। দুটি হাতই তার কনুইয়ের উপর থেকে কাটা। এই কাটা হাত নিয়েই ছোট ভাই-বোন আর বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর জন্য যুদ্ধ করে চলেছে।

    বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। পেছন থেকে পিঠে কে যেন স্পর্শ করল। ঘুরে দেখি, এক কিশোর কাটা দুটো হাত উঁচু করে অপলক দৃষ্টি দিয়ে তাকিয়ে কিছু চাইছে। বুঝে নিলাম, সে কী চায়। পকেটে খুচরা ছিল পাঁচ টাকা। সেটি তার দিকে বাড়িয়ে ধরলাম। টাকাটি তার পকেটে ভরে দেয়ার জন‌্য চোখের ইশারা করলো। নোটটি পকেটে থরে দিতেই সে মহাখুশি। চোখে-মুখে ছড়িয়ে পড়লো এক স্বর্গীয় হাসি।

    কথা হয় রাকিবুলের সাথে। সে বলে, ‘সংসারের বড় ছেলে আমি। ছোট এক ভাই এক বোন, তারা লেখাপড়া করে। বাবা আতর, সুরমার ব্যবসা করেন। ছোট এই ব্যবসা করে সংসার চালাতে তিনি হিমশিম খান। তাই ভাই-বোন আর বাবা-মাকে সাহায্য করতে আজ আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। প্রায় চার বছর ধরে হিলি, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটের বিভিন্ন হাট-বাজারে এবং বাসস্ট্যান্ডে এই কাজ করছি। প্রতিদিন দুই থেকে আড়াই’শ টাকা পাই, তাই দিয়ে কোনোমতে চলছি, পরিবারের চাহিদা পূরণের চেষ্টা করছি।’

    বাসস্ট্যান্ডের পানের দোকান প্রশান্ত কুমারের। তিনি জানান, বেশ কয়েক বছর যাবত এই অসহায় ছেলেটিকে দেখছি। সে খুবই ভদ্র ও অমায়িক। যাত্রীরা সবাই তাকে দয়া করে দান করেন। যে যা দেন তাই নিয়ে সন্তুষ্ট থাকে সে।

    রাকিবুলের বাবা মোশফিক রহমান বলেন, ‘দুঃখের কথা আর কী বলব। আমার ছেলেতো এমন ছিল না, সে ছিল সুস্থ-সবল। আট বছর আগের ঘটনা, রাকিবুল তখন দ্বিতীয় শ্রেণিতে পড়ত। একদিন ধানের মাঠে খেলতে যায় রাকিবুল। সেখানে পড়ে থাকা বিদুৎতের তারে তার দুই হাত জড়িয়ে যায়। বাঁচার কথায় ছিল না। অনেক চিকিৎসা করে তাকে সুস্থ করেছি, কিন্তু ছেলের হাত দুটো ভাল করতে পারিনি। রাকিবুল আমার বড় ছেলে। তাকে সুস্থ করতে আমার যা কিছু ছিল তা সব শেষ হয়ে গেছে। এখন আমি ছেলে-মেয়েদের নিয়ে গুচ্ছগ্রামে বসবাস করছি।’

    ভাদুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসমান জামিল বলেন, ‘রাকিবুলের ছোট বেলায় এই দুর্ঘটনা হয়। আমি তার পরিবারসহ তাকে ভালোভাবে চিনি এবং জানি। তার পরিবারকে সার্বিক সহযোগিতা করে আসছি। রাকিবুলের দুর্ঘটনার কিছুদিন পর তার একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছিলাম।’

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬