Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • খালেদার জামিন না হওয়ায় জনগণ ক্ষুব্ধ: ফখরুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১২

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    খালেদার জামিন না হওয়ায় জনগণ ক্ষুব্ধ: ফখরুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১২

    খালেদার জামিন না হওয়ায় জনগণ ক্ষুব্ধ: ফখরুল

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন উচ্চ আদালতে আবার নাকচ হয়ে যাওয়ায় জনগণ আশাহত এবং ক্ষুব্ধ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

    আজ শুক্রবার দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি রামু সীমা মহাবিহার সংলগ্ন মেরংলোয়া মাঠে একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু উপ-সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন।

    বিএনপি চেয়ারপারসনের জামিন বাতিল হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। তিনি এখন হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না। এজন্য বিএনপির পক্ষ থেকে আদালতে তার জামিন চাওয়া হয়েছে। আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করাতে জনগণ আশাহত ও ক্ষুব্ধ হয়েছে।’

    ফখরুল বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। তাই আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নিপীড়ন এখনো অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে ও একটি মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে।’ সরকার দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

    ভারতে কয়েক দিন ধরে চলা সহিংসতা প্রসঙ্গে ফখরুর বলেন, ‘ভারতের দাঙ্গা আমাদের দেশে আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে। আমরা আশা করি ভারত তার দেশের জনগণের কথা চিন্তা করে এনআরসি সমস্যা সমাধান করবে।’

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু, চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল প্রমুখ।

    এর আগে মির্জা ফখরুল প্রয়াত সত্যপ্রিয়র মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। রামু সীমা মহাবিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের গত ৪ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে ১৪৮ দিন তার মরদেহ সংরক্ষণের পর দাহক্রিয়া সম্পাদন করা হবে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬