Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুর রেলওয়ে জংশন অরক্ষিত, যাত্রী নিরাপত্তা বিঘ্নিত
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৪:৪৮
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৪:৪৮

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    পার্বতীপুর রেলওয়ে জংশন অরক্ষিত, যাত্রী নিরাপত্তা বিঘ্নিত

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৪:৪৮
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৪:৪৮

    পার্বতীপুর রেলওয়ে জংশন অরক্ষিত, যাত্রী নিরাপত্তা বিঘ্নিত

    দেশের পশ্চিমাঞ্চল রেলওয়ের চার লাইনের সংযোগ স্থল দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে জংশনটি অরক্ষিত হওয়ায় যাত্রী নিরাপত্তা নিঘ্নিত হচ্ছে। প্রতিদিন বৃহৎ এই রেলওয়ে জংশনের উপর দিয়ে অর্ধ শত যাত্রীবাহী ট্রেনের মাধ্যমে হাজার হাজার যাত্রী  দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করলেও জংশনটি অরক্ষিত হওয়ায় যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হয়ে পড়েছে। ফলে জংশনে অবস্থানরত সাধারন যাত্রীদের চরম নিরাপত্তাহীনতার মধ্যে  অবস্থান করতে হচ্ছে।

    ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই রেলওয়ে জংশনটির বয়স ১৩০ বছর হলেও আজও জংশনটি অরক্ষিত রয়ে গেছে। জংশনটির পূর্ব পার্শ্বে পার্বতীপুর পৌর ও উপজেলা শহর এবং পশ্চিম পার্শ্বে রেলওয়ে আবাসিক এলাকা। চারিদিকে উন্মূক্ত থাকায় দুই পার্শ্বের বিভিন্ন ধরনের মানুষ অবাধে জংশনের উপর দিয়ে চলাচল করে থাকে। জংশন এলাকায় যাত্রী ও সাধারন  চলাচলরত  লোকজনে একাকার হয়ে যায়। 

    এরই ফাঁকে যাত্রী ও সাধারন মানুষের মাঝে মিশে থাকা বিভিন্ন ধরনের অপরাধীরা যাত্রী সাধারনের মালামালসহ টাকা-পয়সা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র কৌশলে হাতিয়ে নেয়। পকেটমার ও ছিনতাইকারীরাও এ সুযোগ হাতছাড়া করে না। মলম ও অজ্ঞানপাটির সদস্যরা যাত্রী বেসে যাত্রীদের সাথে মিশে সুযোগ বুঝে তাদেরকে অজ্ঞান করে তাদের সাথে থাকা মালামাল নিয়ে সটকে পড়ে। এ ধরনের ঘটনা দীর্ঘদিন থেকে ঘটে আসায় যাত্রী সাধারনের মাঝে আতংক বিরাজ করে থাকে। এছাড়াও টিকেট বিহীন যাত্রী ধরতেও রেল কর্মচারীদের হিমশিম খেতে হয়।

    দেশের বৃহৎ ও গুরুত্বপূর্ণ এই জংশনটি চারিদিকে উন্মূক্ত থাকায় মূলত এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। কিছুদিন আগে রেলওয়ে জংশনের শহর সংলগ্ন পূর্ব পাশ দিয়ে প্রাচীর নির্মান কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে। প্রাচীরের বিভিন্ন স্থান উন্মূক্ত রাখায় প্রাচীরটি মূলত কোন কাজেই আসছে না। জংশনের দুই পারের মানুষ অবাধে জংশনের উপর দিয়ে চলাচল করছে। জংশনে একটি ওভার ব্রিজ থাকলেও সেটি ব্যবহার না করে বেশির ভাগ মানুষই রেল লাইনের উপর দিয়ে চলাচল করছে। রেল লাইনের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতে গিয়ে যে কোন মূহুর্তে বড় ধরনের কোন দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

    রেলওয়ে জংশনে জনবল সংকটের কারণে বিশেষ করে প্রয়োজনীয় সংখ্যক টিকেট কালেক্টর না থাকায় এবং জংশনটি উন্মূক্ত হওয়ায় বিনা টিকেটে যাত্রীরা সহজেই পাড় পেয়ে যাচ্ছে।

    রেলওয়ে ষ্টেশন সূত্র থেকে জানা গেছে, বৃহৎ এই রেলওয়ে জংশনে শুধুমাত্র একজন টিকেট কালেক্টর কর্মরত রয়েছেন। তাছাড়াও ওভার ব্রিজ ব্যবহার না করে অবাধে রেল লাইন পাড়াপাড় বন্ধের জন্য প্রয়োজনীয় কোন উদ্যোগ নেই। জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা দেখিয়ে মূল ব্যাপারটি পাশ কাটিয়ে যাচ্ছে স্থানীয় ষ্টেশন কর্তৃপক্ষ।

    যাত্রী নিরাপত্তা নিশ্চিত করণের জন্যেও তেমন কোন উদ্যোগ গ্রহনের মত পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। জংশনটি এতটাই উন্মূক্ত যে জংশনের উপর দিয়ে অবাধে গরু-ছাগল ও মটরসাইকেল- বাইসাইকেল চলাচল করে থাকে। প্রশাসনের নাকের ডগায় এসব ঘটনা ঘটলেও এগুলো প্রতিরোধে বাস্তব সম্মত তেমন কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। “সবারই ভাবখানা এমন যে, দেখবো শুনবো কিন্তু বলবো না”।

    যাত্রী পরিবহনের মাধ্যমে এই রেলওয়ে জংশন থেকে রেলওয়ে কোটি কোটি টাকার রাজস্ব আয় করলেও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার তেমন কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬