Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে ভারত থেকে পাইপ লাইনে আসবে জ্বালানী তেল, রংপুর ও নীলফামারীতে দেওয়া হবে গ্যাস সংযোগ
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৫:৫২
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৫:৫২

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    পার্বতীপুরে ভারত থেকে পাইপ লাইনে আসবে জ্বালানী তেল, রংপুর ও নীলফামারীতে দেওয়া হবে গ্যাস সংযোগ

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৫:৫২
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৫:৫২

    পার্বতীপুরে ভারত থেকে পাইপ লাইনে  আসবে জ্বালানী তেল, রংপুর ও নীলফামারীতে দেওয়া হবে গ্যাস সংযোগ

    দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের রেলহেড ডিপোতে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে আসবে জ্বালানী তেল এবং সেই সাথে দেশের উত্তরাঞ্চলের রংপুর ও নীলফামারী জেলায় গ্যাস সংযোগ দেওয়া হবে। গ্যাস সংযোগ দেওয়ার জন্য ইতোমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়। বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুরের রেলওয়ে হেড ডিপো পরিদর্শনে এসে এ কথা বলেন জ্বালানী মন্ত্রনালয়ের সিনিয়র সচীব আনিছুর রহমান।

    তিনি বলেন গ্যাস লাইন বগুড়া পর্যন্ত আছে। ওই লাইন রংপুর ও নীলফামারীর ইপিজেড পর্যন্ত নেওয়া হবে। তিনি ৫২০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন নির্মান কজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক টিপু সুলতান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী, পদ্মা ওয়েলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, মেঘনার ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ আল খালেদ, যমুনার ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন আনসারী, মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপনা পরিচালক এবিএম কামরুজ্জামান, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান প্রমুখ।

    জানা গেছে, বর্তমানে দেশের উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত পেট্রোলিয়াম কর্পোরেশনের রেলওয়ে হেড ডিপোতে জ্বালানী তেল রেলের ট্যাঙ্ক ওয়াগানে পরিবহন করা হয়। আমদানীকৃত, ইষ্টার্ণ লিমিটেড এবং স্থাণীয় অন্যান্য উৎস হতে প্রাপ্ত জ্বালানী তেল চট্টগ্রামের প্রধান স্থাপনায় মজুদ করা হয়। সেখান থেকে পানি পথে দৌলতপুর ডিপো ও খুলনা পাঠানো হয়। সেখান থেকে ট্যাঙ্ক ওয়াগানের মাধ্যমে পার্বতীপুরের রেল হেড ডিপোতে পাঠানো হয়। এতে সময় লাগে কমপক্ষে এক সপ্তাহ। তাছাড়া এ ভাবে তেল পরিবহন করা ব্যয়বহুল এবং ঝুকিপূর্ণ। ফলে সরকার ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল আমদানীর সিদ্ধান্ত গ্রহন করে। ভারতের নুমালীগড় হতে শিলিগুড়ি রেল টার্মিনাল পর্যন্ত ৬০ কিলোমিটার পাইপ লাইন রয়েছে। এখন শিলিগুডি মার্কেটিং টার্মিনাল হতে পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপ লাইন নির্মান করা হবে। এর মধ্যে ভারত অংশে ৫ কিলোমিটার ও বাংলাদেশ অংশে ১২৫কিলোমিটার। পাইপ লাইন নির্মানে ব্যয় ধরা হয়েছে ৫২০ কোটি টাকা। এর মধ্যে ভারত সরকার ব্যয় করবে ৩০৩ কোটি রুপি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ব্যয় করবে ১৫০ কোটি টাকা। ১০ ইঞ্চি ব্যাসের এই পাইপ দিয়ে বছরে ১০ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন করা সম্ভব হবে।

    সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পাইপ লাইন নির্মানের জন্য ইতোমধ্যে ভূমি অধিগ্রহনের কাজ শুরু হয়েছে। পাইপলাইন নির্মিত হলে অল্প সময়ের মধ্যে ভারত থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে জ্বালানী তেল (ডিজেল) চলে আসবে। আর এখান থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬ টি জেলায় তা সরবরাহ করা হবে। এতে করে একদিকে সময় লাগবে কম, অপরদিকে পরিবহন ব্যয় ও সিস্টেমলস অনেক কমে যাবে। এছাড়াও বর্তমানে যে প্রক্রিয়ায় বিদেশ থেকে জ্বালানী তেল আমদানী করা হয় এতে করে তা পার্বতীপুরে পৌঁছতে সময় লাগে প্রায় এক মাস। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি পাইপ লাইন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে ২০১৯ সালের ২৯ নভেম্বর কাজের অগ্রগতি পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ।

    ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে পার্বতীপুরে জ্বালানী তেল আসা শুরু হলে এই এলাকার তেল সরবরাহ যেমন সহজ হবে তেমনই এই এলাকার মানুষও সহজে জ্বালানী তেল সুবিধা ভোগ করবেন। সেই সাথে রংপুর ও নীলফামারীতে গ্যাস সরবরাহ করা হলে এলাকার সার্বিক চিত্র পাল্টে যাবে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬