Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • খুলনায় স্কুলশিক্ষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৫:১০

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    খুলনায় স্কুলশিক্ষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৫:১০

    খুলনায় স্কুলশিক্ষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

    খুলনায় স্কুলশিক্ষক তয়ন হত্যা মামলার পাঁচ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাসহ মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ রবিবার খুলনার দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক নজরুল ইসলাম খান এই রায় দেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজী মুরাদ, ফরহাদ হোসেন, জাকির, রওনাকুল ইসলাম রনো ও সাইফুল। এ রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ায় আসামি কাজী সাব্বির হোসেন ফাহিম ও কাজী মাসুমকে এ মামলা থেকে অব্যহতি দেয়া হয়েছে। মামলার আরেক আসামি জাকির পলাতক।

    গত ২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে আর্গুমেন্ট (যুক্তিতর্ক) শেষে এ হত্যা মামলার জামিনে থাকা পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় তাদের সি-ডব্লিউ মূলে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। নিহত তয়ন নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নী মেইন রোডস্থ কাজী ফেরদৌস হোসেন তোতার ছেলে।

    মামলার সূত্রে জানা গেছে, নিহত তয়ন ২০১৮ সালের ২৮ আগস্ট বিকালে নিখোঁজ হলে তার পিতা কাজী ফেরদৌস হোসেন তোতা ওই বছরের ৮ সেপ্টেম্বর মামলা করেন। এরপর পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্দেহজনক আসামি সাইফুল ইসলাম ও কাজী মুরাদকে গ্রেপ্তার করে।

    জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারাসহ সহযোগীরা ২৮ আগস্ট রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তয়নকে হত্যা করে লাশ বয়রা পুলিশ লাইনের পশ্চিম পাশের মোস্তফা কামালের ডোবা জমির উত্তর পাশের কচুরিপানা ও হোগলা বনের মধ্যে চাপা দিয়ে রেখেছেন।

    এ তথ্যে ওই ডোবা থেকে পিলার ও বাঁশের সঙ্গে বাঁধা অবস্থায় তয়নের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আসামি সাইফুল ও আসামি কাজী মুরাদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

    জবানবন্দিতে তারা জানান, তারা দুজনসহ আরও কয়েকজন মিলে তয়নকে হত্যা করেন। এসময় ফরহাদ হোসেন, সাব্বির হোসেন ফাহিম, রওনাকুল ইসলাম রনো, কাজী মাসুম ও জাকিরের নাম উল্লেখ করেন তারা। এ তথ্যে পুলিশ জাকির ছাড়া বাকিদের গ্রেপ্তার করেন।

    মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মিজানুর রহমান গ্রেপ্তার সাতজনকে অভিযুক্ত করে ওই বছরের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরে মামলাটি বিচারের জন্য খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠায়। এরপর অভিযোগপত্রে উল্লিখিত ২২ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেয়। মামলাটির রাষ্ট্রপক্ষের কৌশুলি ছিলেন বিরেন্দ্র নাথ সাহা।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬