Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পুুস্তক বিক্রেতারা আলাদা সংগঠন চায়
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৩:১৭
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৩:১৭

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    পুুস্তক বিক্রেতারা আলাদা সংগঠন চায়

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৩:১৭
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৩:১৭

    পুুস্তক বিক্রেতারা আলাদা সংগঠন চায়

    ‘বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি’ এ নামে পুস্তক বিক্রেতারা আলাদা সংগঠন করতে চায়। ‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নামে যে সংগঠনটি বর্তমানে রয়েছে সেটি গঠনকাল থেকে শুধুমাত্র পুস্তক প্রকাশকদের স্বার্থ রক্ষা করে আসছে। তবে, প্রকাশকদের মধ্যে সর্বোচ্চ ২০/২৫ জন সমিতির সব রকম সুযোগ সুবিধা ভোগ করলেও অন্যরা দাঁড়াতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে। দেশের সকল জেলা উপজেলার পুস্তক বিক্রেতারা বলছেন, তাদের স্বার্থ রক্ষার জন্য পৃথক সংগঠন গড়ে তোলার আর বিকল্প নেই এখন। নতুন সংগঠন গড়ে তোলার লক্ষে জেলা উপজেলায় পুস্তক বিক্রেতাদের মতামত জানতে চেয়ে খোলাচিঠি প্রেরণ করা হয়েছে আজ বৃহস্পতিবার।

    প্রেরিত পত্রে বলা হয়েছে, সরকার ২০১১ সাল থেকে সারাদেশের স্কুল ও মাদরাসার ৬ষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত এনসিটিবি প্রকাশিত সকল বোর্ড বই বিনামূল্যে সরবরাহ করে আসছে।  এর আগে এনসিটিবি পুস্তক বিক্রেতাদের পাঠ্যপুস্তক সরবরাহকালে সাড়ে ২২ পারসেন্ট কমিশন প্রদান করতো। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, প্রকাশনীগুলো এবার তাদের প্রকাশিত গাইড বইয়ে মাত্র ১৫ পারসেন্ট কমিশন প্রদান করছে।

    সমিতির নীতিমালায় বলাহয়েছিলে, সারাদেশের বই পাঠ্য করাতে কোন বইয়ে ডোনেশন দেয়া যাবেনা। প্রমান হলে জরিমানা করা হবে। কিন্তু লেকচার পাবলিকেশন, পাঞ্জেরী ও কাজল ব্রাদার্স লিঃ এবার অতীতের সব রেকর্ড ভঙ্গ করে যারা স্কুল, মাদরাসায় কোটি কোটি টাকা ঘুষ প্রদান করেছে। এর ফলে ছোট ছোট প্রকাশনিগুলো পড়েছে বিপাকে। তারা ধার দেনা করে তাদের প্রকাশনীর বই ছাপানোর কাজ শেষ হওয়ার আগেই বড় প্রকাশনীগুলো সব জেলা, উপজেলার স্কুল, মাদরাসা বুক করে ফেলেছে। পুস্তক বিক্রেতা বলছেন, এ অবস্থা চলতে থাকলে আগামী ২/৩ বছরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকাশনীগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

    পুস্তক বিক্রেতাদের আরেকটি অভিযোগ হচ্ছে, সরকার যেসব গ্রামার, ব্যাকরণ বই বিনামূল্যে দিয়ে থাকে সেসব বই শিক্ষার্থীদের পাঠদান করা হয়না। পাঠদান করা হয় প্রকাশনীর  গ্রামার, ব্যাকরণ বই। এটাকে বড় ধরনের অপরাধ বলে মনে করছেন পুস্তক বিক্রেতারা। তাছাড়া, প্রকাশনীগুলো তাদের গ্রামার, ব্যাকরণ বই প্যাকেজ ( বান্ডিল) আকারে নিতে অভিভাবকদের বাধ্য করছে বলে অভিযোগ করেন অভিভাবকরা।

    দিনাজপুর জেলার পার্বতীপুর শহরের পুস্তক বিক্রেতা আবদুল কাদির বলেন, শিক্ষাবছরের প্রথম দিন সারাদেশের শিক্ষার্থীর হাতে সরকার বিনামূল্যে সকল পাঠ্যবই তুলে দেয়। সারাদেশের অভিভাবকরা সরকারের এ পদক্ষেপকে ভূয়সী প্রসংশা করে থাকেন। কিন্তু সরকারের অর্জিত সাফল্য প্রশ্নবিদ্ধ করছে তথাকথিত প্রকাশনীগুলো। ১৯৯৬ সালে এনসিটিবি’র সমস্ত পাঠ্যবই নিয়ে চরম নৈরাজ্য হয়েছে। সব পাঠ্যপুস্তক ৪/৫ গুণ বেশি দামে বিক্রি করেছে। বই সরবরাহকালে সমপরিমান নোট গাইড বই নিতে বাধ্য করা হতো।

    তিনি আরও বলেন, ১৯৯৬ সালে বই নিয়ে যে দূর্নীতি, নৈরাজ্য হয়েছিল তার সমুচিত বিচার হলে পরবর্তীতে নোট গাইড ও গ্রামার ব্যাকরণ নিয়ে এত দূর্নীতি হতো না।

    এই পুস্তক বিক্রেতা আরও বলেন, মুষ্টিমেয় কয়েকজন প্রকাশক ও পুস্তক ব্যবসায়ীর কারণে সমস্ত পাঠ্যবইয়ের ব্যবসা হাতছাড়া হয়ে যায়। কিন্তু এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি পাঠ্যপুস্তকের বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ী, প্রকাশনী এবং সমিতির সে সময়ের কোন কর্মকর্তাদের। তাই পুস্তক বিক্রেতাদের আলাদা সংগঠন ন্যায় সঙ্গত বলে মনে করেন তিনি। তাছাড়া দুটি পৃথক সংগঠন এক ব্যানারে থাকার কোন যৌক্তিকতা নেই বলে এ পুস্তক বিক্রেতা মনে করেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬