Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • স্কুল-কলেজ বন্ধ ঘোষণা পরিস্থিতির ওপর: কাদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৫:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৫:১২

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    স্কুল-কলেজ বন্ধ ঘোষণা পরিস্থিতির ওপর: কাদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৫:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৫:১২

    স্কুল-কলেজ বন্ধ ঘোষণা পরিস্থিতির ওপর: কাদের

    সরকার করোনাভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি যদি খারাপভাবে মোড় নেয় বা স্কুল কলেজ বন্ধ করার মত পরিবেশ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেটা করা হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

    আজ শনিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে করোনাভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণের কার্যক্রম শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
     
    ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী যেভাবে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে, এটা এখন কোনো দেশের বিষয় নয়। সারা বিশ্বে প্রায় ১৪৫টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।  আমরা একদিকে মুজিব বর্ষের কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছি এবং এরই মধ্য দিয়ে করোনাভাইরাসের দেশবাসীর করণীয় সম্পর্কে সতর্ক করার বিষয়টি দেখছি। আমাদের এখানে করোনার বিষয়টি সংক্রমিত আকারে হয়নি।

    তিনি বলেন, এটা ইতালি থেকে আসা দু'জনের মধ্যে খুঁজে পাওয়া যায়। ইতোমধ্যে দু'জন ভালো হয়ে গেছেন।  সরকারি-বেসরকারিভাবে সারা দেশে প্রধানমন্ত্রীর নির্দেশে নজরদারি চলছে।

    করোনাভাইরাসের প্রভাবে দেশের স্কুল-কলেজ বন্ধের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্কুল-কলেজ বন্ধের একটা দাবি এসেছে, এখানে পৃথিবীর অন্যান্য দেশের মত পরিস্থিতি তৈরি হয়নি বলে অনেকে বলছে। সরকার কিন্তু গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে।  তাই পেনিক সৃষ্টি করে কোনো লাভ নেই।

    কাদের বলেন, আমাদের এখানে বিষয়টা সেই পর্যায়ে আসেনি, নতুন করে সংক্রমিত হওয়ার খবর নেই।  বিষয়টি যদি খারাপভাবে মোড় নেয় বা স্কুল-কলেজ বন্ধ করার মত পরিবেশ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেটা করা হবে।  আস্থা রাখুন সরকারে ওপর, আস্থা রাখুন প্রধানমন্ত্রীর ওপর।  তিনি যথাসময়ে যথাযত ব্যবস্থা নেবেন।

    নরেন্দ্র মোদির উদ্যোগে বাংলাদেশ সরকার সাড়া দিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সার্ক দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তাব এসেছে নরেন্দ মোদির পক্ষ থেকে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সাড়া দিয়েছে এ ব্যাপারে।  যৌথউদ্যোগ নিতে আমাদের কোনো আপত্তি নেই।

    সেতুমন্ত্রী বলেন, আমরা যতটুকু জানি পাকিস্তান এ বিষয়ে সাড়া দেয়নি, সে কারণে এখনও বিষয়টি আলোচনার পর্যায়ে, বাস্তবায়ন পর্যায়ে নেই।  যখনই যাবে তখনই সার্ক দেশগুলো এ ধরনের উদ্যোগে আমরা থাকব।  আমাদের পক্ষ থেকে  ইতোমধ্যে সায় দিয়েছি, সম্মত হয়েছি।

    করোনাভাইরাসের প্রস্তুতি নিয়ে বিএনপির অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনার বিষয়টি সতর্কতা এবং প্রস্তুতিতে সামান্যতম ঘাটতি নেই। এখন বিএনপি অভিযোগ করছে, সব কিছুতেই বিএনপি নন্দঘোষ সরকারকে দেখছে।  সবকিছুতেই তারা রাজনৈতিক ইস্যু খোঁজার পায়তারা করছে।  এটাই এখন তাদের রাজনীতি।  সব দোষ নন্দঘোষ, সরকারে উপর চাপানো।

    সরকার দায়িত্ব যথাযথ পালন করে যাচ্ছে জানিয়ে কাদের বলেন, আমরা বিএনপিকে অনুরোধ করবো, সরকারের ঘাড়ে দোষ চাপানোর আগে নিজেরা নিজেদের ঘর সামলান।  আপন ঘরেই আপনাদের অসুবিধা, সমস্যা। করোনার মত ভাইরাস আপনাদের ঘরে রাজনীতিতে ছড়িয়ে পড়েছে।  নিজেদের ঘরের করোনা আগে প্রতিরোধ করুন, এর পরে সরকারের উপর দোষ চাপাতে পারবেন।

    এ সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬