Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • স্ট্রবেরি চাষে ঝুঁকছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৫:২৫

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    স্ট্রবেরি চাষে ঝুঁকছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৫:২৫

    স্ট্রবেরি চাষে ঝুঁকছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা

    আমের রাজধানী হিসেবে খ‌্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা। তবে এখানে আমের পাশাপাশি অন‌্যান‌্য ফলের চাষও বাড়ছে। স্ট্রবেরি চাষে দারুণ সাফল্য পাচ্ছেন এখনকার কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত স্ট্রবেরি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

    চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা জানিয়েছেন, কয়েক বছর ধরেই এ জেলায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি আবাদ করা হচ্ছে। স্ট্রবেরি মূলত শীতপ্রধান দেশের ফল হলেও চাঁপাইনবাবগঞ্জে এর ফলন ভালো হচ্ছে। অন‌্যান‌্য ফল-ফসলের তুলনায় স্ট্রবেরি চাষে অল্প বিনিয়োগে বেশি মুনাফা হওয়ায় এ ফল আবাদের প্রতি ঝুঁকছেন স্থানীয় চাষিরা।

    শিবগঞ্জ উপজেলার কালপুপুর গ্রামের চাষি আলমগীর হোসেন জানান, তিন বছর আগে তিনি এক বিঘা জমি লিজ নিয়ে স্ট্রবেরি চাষ শুরু করেন। তখন ৭০ হাজার টাকা ব‌্যয়ে স্ট্রবেরি আবাদ করে আয় করেন প্রায় ৪ লাখ টাকা। এরপর দেড় বিঘা জমিতে এ ফল চাষ করেন। সেবারও লাভের মুখ দেখায় এবার তিনি প্রায় সাড়ে তিন বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করছেন। এতে খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। তিনি এবার ১২ লাখ টাকা আয় করতে পারবেন বলে আশাবাদী।

    শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আমিনুজ্জামান জানান, স্ট্রবেরি চাষ ঝুঁকিপূর্ণ হলেও আবহাওয়া অনূকূলে থাকায় এবার এখানে এ ফলের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে। ফলে অন‌্যান‌্য ফল-ফসলের চেয়ে স্ট্রবেরি চাষে অধিক লাভবান হবেন চাষিরা।

    তিনি জানান, শিবগঞ্জে ১০ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে। আগামীতে তা আরো বাড়বে।

    চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হুদা বলেন, স্ট্রবেরি রসালো ও পুষ্টিকর ফল। স্বাদ ভালো হওয়ায় এটি সারা বিশ্বে সমাদৃত। বাংলাদেশে আশ্বিন মাস (মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর) স্ট্রবেরির রোপণের উপযুক্ত সময়। তবে নভেম্বর-ডিসেম্বর মাস পর্যন্ত চারা রোপণ করা যায়। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গাছে ফুল আসতে শুরু করে এবং ডিসেম্বরের শেষভাগ থেকে এপ্রিল পর্যন্ত ফল আহরণ করা যায়।

    তিনি বলেন, স্ট্রবেরি চাষে চাষিরা যেমন লাভবান হচ্ছেন, তেমনই এতে ঝুঁকিও আছে। বাজার ধরতে না পারলে চাষিরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। স্ট্রবেরির যে দাম, সে অনুযায়ী স্থানীয় বাজারে এর চাহিদা কম। পুরোপুরি বাইরের জেলার বাজারের ওপর নির্ভরশীল চাঁপাইনবাবগঞ্জের চাষিরা।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬