Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • করোনা: ঢাবি বন্ধে উপাচার্যকে ডাকসুর স্মারকলিপি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৭:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৭:৩৫

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    করোনা: ঢাবি বন্ধে উপাচার্যকে ডাকসুর স্মারকলিপি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৭:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৭:৩৫

    করোনা: ঢাবি বন্ধে উপাচার্যকে ডাকসুর স্মারকলিপি

    বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের (কোভিড-১৯) ছড়িয়ে পড়া ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধের দাবিতে উপাচার্য আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) নেতৃবৃন্দ।

    আজ রবিবার বিকা‌লে ডাকসু ভবনে এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে উপাচা‌র্যের কা‌ছে স্মারক‌লি‌পি দেন তারা । ডাকসু নেতৃবৃন্দ বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী গণরুমে গাদাগাদি করে থাকেন। এমনকি ক্লাসেও পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অল্প জায়গায় অনেক শিক্ষার্থী একসঙ্গে বসেন। এছাড়া ক্যাম্পাস এলাকাতেও প্রতিদিন ভিড় করেন অসংখ্য মানুষ । এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা । এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সাময়িক বন্ধ করার জন্য তা এ স্মারকলিপি দিয়েছেন।

    স্মারকলিপিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বাংলাদেশে যে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব । 

    শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতা বিবেচনায়  বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডাকসু স্মারক‌লি‌পি‌তে কয়েক‌টি দাবি উত্থাপনও করেছে। পাশাপাশি কোনো প্রকার সময় ক্ষেপণ না করে দাবি সমূহ বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রশাসনের নিকট আবেদন জানানো হয়।

    দাবিগু‌লো হ‌লো- বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা কিংবা গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা, বিশ্ববিদ্যালয় এলাকায় যে কোন প্রকার সভা-সমাবেশ উৎসব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা বা বিধি নিষেধ আরোপ করা, আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ বা সাবানের ব্যবস্থা, হলে সার্বিক পরিচ্ছন্নতার নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান।

    আবাসিক শিক্ষকদের প্রতিদিন নিয়মিত শিক্ষার্থীদের খোঁজখবর নেয়ার ব্যবস্থা করা, স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে একটি আপৎকালীন ইউনিট স্থাপন করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণজমায়েতে গণপরিবহন নিয়ন্ত্রণ করা । 

    এর আগে আজ সকা‌লে সন্ত্রাস‌বি‌রোধী রাজু ভাষ্ক‌র্যে মানববন্ধন ও উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় বন্ধের দা‌বি জা‌নি‌য়ে‌ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা । মানববন্ধ‌নে শিক্ষার্থীরা হলগুলোর অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ করার অনুরোধ জানান। 

    প্রসঙ্গত ক‌রোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র‌বিজ্ঞান, অর্থনী‌তি বিভাগসহ বেশ ক‌য়েক‌টি বিভাগ তাদের ক্লাস-পরীক্ষা অ‌নি‌র্দি‌ষ্টকা‌লের জন্য বর্জন করেছে। এছাড়া গতকাল রাত থেকে বিশ্ব‌বিদ্যালয় সাম‌য়িক বন্ধে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী । তারা হলেন-টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের জুনায়েদ হোসেন খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তুর্য এবং ইয়াসিন আরফাত প্লাবন।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬