Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৫:১৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৫:১৪

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৫:১৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৫:১৪

    সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

    দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে আজ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়। দিনটিতে সৈয়দপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠন গৃহিত কর্মসূচির মধ্যে ছিল ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, আঁতশবাজি, মোমবাতি প্রজ্বালন, ফানুস উড়ানো, বৃক্ষ রোপন, মিলাদ মাহফিল,মসজিদ,মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং আলোচনা সভা।

    সকাল সাড়ে ৯ টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনের মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের  সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

    সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেনর বাদল, সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি) মো. আবুল হাসনাত খান। আলোচনা সভায় অন্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এর আগে উপজেলা পরিষদ চত্বরে সদ্য নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। প্রথমে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের  নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পন করা হয়। পরে একে একে সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিমানবন্দর কর্তৃপক্ষ, বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ করা হয়েছে।
     এদিকে, বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকীতে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে কেক কাটা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।  এ সময় মুক্তিযোদ্ধা ও  তাদের পরিবারের সদস্যবর্গ, মুক্তিযোদ্ধা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্র্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

    এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে গতকাল ১৭ মার্চ সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতাল চত্বরে একটি জলপাই গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূূচির শুভ উদ্বোধন করেন।

    এ সময় সৈয়দপুর ১০০ শয্যা  বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক সহকারি পরিচালক ডা. মো. শহিদুল্লাহ্, আবাসিক মেডিক্যাল অফিসার মো. আরিফুল হক সোহেল, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলমা বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    অন্যদিকে, মুজিববর্ষ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগেও নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।     

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬