Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে মরণব্যাধি করোনা সচেতনতায় থানার প্রবেশ মুখে বেসিন-হ্যান্ডওয়াস
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ২১:৩৭
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ২১:৩৭

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    বগুড়ার শেরপুরে মরণব্যাধি করোনা সচেতনতায় থানার প্রবেশ মুখে বেসিন-হ্যান্ডওয়াস

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ২১:৩৭
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ২১:৩৭

    বগুড়ার শেরপুরে মরণব্যাধি করোনা সচেতনতায় থানার প্রবেশ মুখে বেসিন-হ্যান্ডওয়াস

    মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে অনন্য উদ্যোগ নিয়েছেন বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির। তিনি থানায় প্রবেশ মুখে স্থাপন করেছেন একটি বেসিন। আর বেসিনের পাশেই রাখা হয়েছে স্যাভলোন সাবান। রয়েছে একটি বিলবোর্ডও।  সেখানে লেখা রয়েছে “বেসিনে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে থানায় প্রবেশ করুন”। আর এই কার্যক্রমটি তদারকির জন্য পুলিশের একজন কনস্টেবলকেও দায়িত্ব দেয়া হয়েছে। তিনি থানায় আসা ব্যক্তিদের হাত  ধোয়ার পর ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। আজ শনিবার (২১মার্চ) থানায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়। স্থানীয় ডেকোরেটর থেকে সংগ্রহ করে এই অস্থায়ী বেসিন বসানো হয়েছে। এসময় কথা হয় থানায় আসা উপজেলার সাধুবাড়ী গ্রাম থেকে মোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি বলেন, তিনি একটি সাধারণ ডায়েরী করতে থানা এসেছেন। তিনি বেসিনে সাবান দিয়ে হাত ধুয়ে ভেতরে যাওয়ার অনুমতি পান। করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে পুলিশের এমন উদ্যোগ অনেককেই উৎসাহিত করবে। পাশাপাশি থানায় আসা ব্যক্তিদের এই ভাইরাস নিয়ে আরও সচেতন করে তুলবে।

    শেরপুর থানায় ডিউটি অফিসার পুলিশের সহকারী উপ-পরিদর্শক নান্নু মিয়া বলেন, থানায় পুলিশের কাছে সেবা নিতে আসা সবাইকে হাত ধুয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। এতে পুলিশসহ আগতরাও অনেকটা নিরাপদ থাকবেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত থানায় আসা কয়েকশ’ নারী-পুরুষ হাত ধুয়ে থানায় ঢুকেছেন বলে জানান তিনি।

    শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মানুষের আগমন ঘটে থানায়। নিজেদের সুরা এবং সকলকে সচেতন করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। থানায় প্রবেশের পূর্বেই যেন সবাই স্যাভলোন সাবান দিয়ে ভালোভাবে হাত, মুখ ধুয়ে থানায় প্রবেশ করতে পারে তার জন্য স্থাপন করা হয়েছে বেসিন। আমরা চাই সকল মানুষ নিজ নিজ জায়গা থেকে সচেতন হোক। তারপরও হোম কোয়ারেন্টাইনে থাকা সকল বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সার্বিক খোঁজ খবর এবং পরামর্শ প্রদান করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬