Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জন
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ২১:৫৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ২১:৫৬

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জন

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ২১:৫৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ২১:৫৬

    বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জন

    বগুড়ার শেরপুর এবং শাজাহানপুরে  পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ এবং ১৭ জন আহত হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কে আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪টি দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে পুলিশ জানায়, শেরপুর উপজেলার ঘোঘা বটতলার কাছে একটি দুর্ঘটনরায় ৬ জন নিহত ও ১১ জন আহত হয়। নিহতরা সবাই ট্রাকে করে বাড়ি ফিরছিল। অপরদিকে উপজেলার মহিপুরে গতকাল ভোরে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪জন আহত হয়। অপরদিকে সন্ধ্যায় ঢাকা বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলায় একটি সিএনজি অটোরিক্সার সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়। আহত হয় আরো ২জন। শেরপুরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বেলা সাড়ে ১১টায় দুর্ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।হাইওয়ে পুলিশের ইন্সপেক্টরের ইয়ামিন ইদ দৌলা জানান, বুধবার ঢাকা থেকে বগুড়াগামী লবন বোঝাই একটি ট্রাক শেরপুর উপজেলার ঘোঘা বটতলা অতিক্রম করার সময় বগুড়া থেকে ঢাকা অভিমুখী লাব্বাইক পরিবহনের বাসের মুখোমুখি সংর্ঘষে লবন বোঝাই ট্রাক উল্টে গিয়ে ৬ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। এছাড়া বাসের ১১ জন যাত্রী আহত হয়।তিনি আরো জানান, ট্রাকের চালক ও হেলপার আহত হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন আছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করেছে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, একই দিন ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মহিপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত মৃদুল ইসলাম (২২) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচড়া গ্রামের রফিকুল ইমলামের ছেলে। আহত ৪ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬