Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • করোনায় মানবেতর জীবনযাপন কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ১২:৫৮
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ১২:৫৮

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    করোনায় মানবেতর জীবনযাপন কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ১২:৫৮
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ১২:৫৮

    করোনায় মানবেতর জীবনযাপন কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের

    প্রাণঘাতী করোনার আতঙ্কে সারাবিশ্বসহ দেশবাসী আতঙ্কিত। করোনার সতর্কতায় ঘর বন্দি সকল পেশাজীবি মানুষ। সরকারী অনুদানসহ ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং সরকারী-বেসরকারী কর্মজীবিরা ও স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা হতদরিদ্র, অসহায় দিনমজুরদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসমাগ্রী তুলে দিচ্ছেন। কিন্তু স্বল্প বেতনের চাকরী করা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন, এমনটিই বলছেন দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের অসহায় শিক্ষক-শিক্ষিকারা।

    হিলি ড্রীমল্যান্ড স্কুলের সহকারী শিক্ষক সাইদ আবু হাসনাত জানান, আমরা বেসরকারী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। আমরা স্বল্প বেতনে চাকরী করি। মাসে মাত্র কয়েক হাজার টাকা বেতন পাই। এইটুকু বেতন দিয়ে আমাদের ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালায়তে হিমশিম খেতে হয়। কোন রকম কষ্ট করে পরিবার পরিজনদের নিয়ে চলি। করোনার সতর্কতায় সব কিছু বন্ধ হয়ে গেছে। স্কুলও বন্ধ, ঐ সামান্য বেতনটুকুও পাচ্ছি না এবং আমাদের আয়ের কোন উৎস নেই।

    হাকিমপুর (হিলি) ডলি মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক আব্দুল আজিজ জানায়, স্বল্প কিছু টাকার বিনিময়ে আমরা শিক্ষাকতা করি। যা পাই তা নিয়ে কোন রকম চলি। করোনা ভাইরাসের কারনে স্কুল অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কবে স্কুল খুলবে তারপর অবিভাবকের নিকট হতে ছাত্র-ছাত্রীদের বেতন নিবে,তবেই আমাদের বেতন দিবে। এতোদিন আমরা কিভাবে চলবো। আমাদের তো বাড়তি কোন উপার্জন নেই।

    হিলি ড্রীমল্যান্ড স্কুলের পরিচালক ওবায়দুর রহমান বলেন, করোনার সতর্কতায় স্কুল বন্ধ রয়েছে। এই কারণে ছাত্র-ছাত্রী আসে না। এটা তো একটা পাবলিক স্কুল। ছাত্র-ছাত্রীদের বেতন দিয়ে আমরা শিক্ষক-শিক্ষিকাদের বেতন দিয়ে থাকি। অবিভাবকরাও টাকা দিচ্ছে না,তাদেরও সামান্য বেতনটুকু দিতে পারছিনা। আজ আমার স্কুলের প্রতিটি শিক্ষক-শিক্ষিকা মানবেতর জীবনযাপন করছেন।

    তিনি তার ফেসবুক আইডিতে ”কিন্ডারগার্টেন ( শিশু মনের বিকাশ সাধক বিদ্যালয়) স্কুলগুলোর শিক্ষকগনের মানবেতর জীবনযাপন। তাঁদের কথা কি একটু আমরা ভাবতে পারি?

    হাকিমপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এইচ এম আউলাদ মন্ডল বলেন, আমরা তো অন্যের উপরে নির্ভরশীল। করোনার কারনে ছাত্র-ছাত্রীদের অবিভাবকরা কোন বেতন দেয়নি। তাই আমিও আমার স্কুলের ১৫ জন শিক্ষকদের বেতন দিতে পারিনি। তারা মাত্র কয়েক হাজার টাকা বেতন পায়।

    তিনি আরও বলেন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ মিলকারখানা ও গার্মেন্টস শ্রমিকরাও বেতন পেয়েছে। কিন্তু আমাদের শিক্ষকদের বেতন দিতে পারছিনা।

    হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, যাদের ঘরে ভাত নেই, অসহায় দিনমজুর শুধু তাদের জন্যই খাদ্যসমাগ্রী সরকারী ভাবে বরাদ্দ এসেছে। তবে পরবর্তীতে যদি সরকারী কোন নির্দেশ আসে তাহলে আমরা তাদের সহযোগীতা করবো।

    হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের জন্য সরকারী কোন বরাদ্দ আসে নাই। যারা দিন আনে দিন খায় তাদের জন্য।

    হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুনের নিকট অসহায় কিন্ডারগার্টেন স্কুল শিক্ষদের সহযোগীতার কথা জানতে চাইলে তিনি জানান, চাকরী জীবিদের জন্য সরকারী কোন অনুদান আসেনি। তবে এইসব স্কুলের শিক্ষকরা স্বল্প বেতন পেয়ে থাকে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি আলোচনা করবো এবং তাদের পাশে দাড়াবো।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬