Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • করোনা ভাইরাস সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন যুদ্ধে থেমে নেই যুবক শিশু দেবনাথের
    কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৮:০৪
    কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৮:০৪

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    করোনা ভাইরাস সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন যুদ্ধে থেমে নেই যুবক শিশু দেবনাথের

    কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৮:০৪
    কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৮:০৪

    করোনা ভাইরাস সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন যুদ্ধে থেমে নেই যুবক শিশু দেবনাথের

    করোনা ভাইরাসের কারণে জীবনযাত্রা বদলে গেছে। বদলে ফেলেছেন জীবনযাত্রার কৌশল। নিজের কৌশলে থেমে নেই ৩৫ বছরের যুবক শিশু দেবনাথের। চায়ের দোকান বন্ধ থাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে চায়ের ফেরিওয়ালায় পরিণত হয়েছে।

    কারোনা ভাইরাস পরিস্থিতিতে তার একমাত্র আয়ের উৎস ক্ষুদে চায়ের দোকানটি লকডাউনের আওতায় এসেছে। ঘড়ে বসে থাকলে দিন যাবে তার কিভাবে ? তার ৫ সদস্যের পরিবার চলবে কিভাবে? জীবনযুদ্ধে দমাবার পাত্র নন যে শিশু দেবনাথ। তাই চা নিয়ে ফেরি করে বিকল্প আয়ের পথ খুঁজে নিয়েছে। করোনা সচেনতায় সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাক্্র, হাতে পলিথিনের গ্লোবস্ পরে একটি ভোগ্যপণ্যের দোকানে চা বিক্রির দৃশ্য চোখে পরেছে বৃহস্পতিবার সন্ধায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ বাজারে।

    কিশোরগঞ্জ বাজারের অদুরে যুগিপাড়ার প্রসিদ্ধ মিষ্টি-মন্ডা ব্যবসায়ী বিষাদু দেবনাথ তার বাবা। অনেক আগে তিনি দেহত্যাগ করেছেন। পৌত্রিক সুত্রে পাওয়া বাবার ব্যবসার হাল সে ছাড়তে পারেনি। ১ হাজার ২শ’ টাকা ভাড়া দিয়ে চা-মিষ্টির দোকান করত কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। ৫ সদস্যের সংসার চলছিল ভালই। কিন্তু করোনা পরিস্থিতি সব যেন উলোট-পালট করে দিল তাকে।

    কিন্তু থেমে নেই যুবক শিশু দেবনাথ। লকডাউনের মধ্যেও জরুরী নিত্য প্রয়োজনিয় দোকানগুলোতে ফাক্্ের চা নিয়ে সে ফেরি করে। তবে সে করোনা ভাইরাসের ব্যাপারে খুবই সচেতন। বাজার থেকে সে ওয়ান টাইম কাপ নিয়েছে। ৩ ফুট দূর থেকেই সে চা বিক্রি করে। মুখে মাক্্র ও হাতে পলিথিনের গ্লোবস্। বাজারে হ্যান্ড গ্লোবস্ সংকটের কারণেই নাকি এমনটি তাকে করতে হয়েছে। চা বিক্রির সময় তিনি বলেন- সবাই দূরে দূরে থাকুন, আমি চা দিচ্ছি।  

    ৫দিন হলো সে এই আয়ের পথ বেচে নিয়েছে। তিনি জানান, ‘মুই চা ব্যেচেয়া ব্যাহে আইজ সাড়ে ৯শ’ টাকা পাচু। এ্যর আগে কোনো দিন ১১শ’ টাকা পর্যন্ত পাচনু। সউক য্যায়া থুইয়া আড়াইশ টাকা পর্যন্ত টিকে। তাও ব্যাহে সংসারত ধকপক পরে।’ শিশু দেবনাথের ব্যবসার একমাত্র সাথী হলো তার অর্ধাঙ্গিনী মমতা বালা। সংসারে শত ব্যস্ততার মাঝে কান খাড়া করে রাখতে হয় কখন কর্তাবাবু আসে খালি নিয়ে।

    কারণ প্রতিদিন বেশ ক’বার তাকে ফাক্্র ভর্তি করতে হয়। এই কাজে তার স্কুল পড়ুয়া ছেলে কৃষ্ণ দেবনাথ(১১) উনুন জ্বালানোর কাজে সাহায্য করে। দেড় বছরি মেয়ে রিতিকাকে কোলে নিয়ে সব কিছুই সামলাতে হয় মমতাবালাকে। কিন্ডারগার্টেন পড়ুয়া মোহন দেবনাথের(৬) প্রায় সব সময় লেগে থাকা ছোটখাট আবদারও দেখতে হয় তাকে।

    করোনা ভাইরাস একটি মারাত্বক সংক্রমিত ভাইরাস, সে ব্যাপারটি শিশু দেবনাথ ভাল করেই জানে। তাই সে চা বিকিকিনির সময় ভীড় এড়িয়ে চলে। পরিবারকে বাঁচাতে গিয়ে যাতে অনাকাংখিত বিপদের মুখে না পরে সে ব্যাপারে একেবারে সজাগ। দিনে কয়েক বার সাবান দিয়ে হাত ধোওয়া, কাপড়-চোপড় পরিস্কার রাখা সহ করোনা প্রতিরোধে প্রয়োজনিয় সব কিছুই করে শিশু দেবনাথ।

    অবশ্য পরিবারের লোকজন তাকে সহযোগিতা করে। ভয়াবহ করোনা ভাইরাসের ছোবলে তার সংসারের যেন ছন্দপতন না হয় সৃষ্টিকর্তার কাছে সে প্রার্থনাও করতে ভুলেনা শিশু দেবনাথ।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬