Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শাজাহানপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১,আহত ২
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ২১:১৭
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ২১:১৭

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    শাজাহানপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১,আহত ২

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ২১:১৭
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ২১:১৭

    শাজাহানপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১,আহত ২

    বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক(২৭) নামের এক বিদেশ ফেরত যুবক নিহত হয়েছে।শনিবার দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে এ ঘটনা ঘটে । হামলায় আরো ২ জন আহত হয়েছে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের আবু ইউসুফ আলীর পুত্র। আহতরা হলেন, একই গ্রামের রুহুল আমিনের পুত্র মনিরুজ্জামান মনির(৩০) ও আবু তালেবের পুত্র বাদল(২৮)।

    গ্রামবাসী সুত্রে জানা গেছে, প্রায় দু’বছর পূর্বে মাথাইলচাপড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত আনছার আলী টুকুর পুত্র টিপু সুলতান  ২০/২৫ জন যুবক নিয়ে একটি গ্রুপ গঠন করে। এ গ্রুপ প্রধান টিপু সুলতান ও সেকেন্ড ইন-কমান্ড তার শ্যালক সজীব। অপরদিকে সাবরুল বন্দর শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক একই গ্রামের পূর্বপাড়ার সাগরের নেতৃত্বেও একটি গ্রুপ রয়েছে। এ গ্রুপের ১২/১৫ জন সদস্য রয়েছে। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। টিপু সুলতান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রভাবশালী এক নেতার সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া তিনি শাজাহানপুর উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার(ইমপ্যান্ট প্রকল্প) হিসেবে ডেপুটেশনে কর্মরত আছেন। অপরদিকে শ্রমিকলীগ নেতা সাগর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক মন্ডলীর এক সদস্যের সক্রিয় কর্মী। উভয়ে উভয় নেতার সহযোগিতা নিয়ে এলাকায় দাপট দেখাতেন ও বিভিন্ন সময়ে ঠুনকো কারণে এলাকার মানুষদের সাথে অসদাচরণ করতেন।

    নিহতের স্বজনেরা জানায়,  বেলা ১১ টার দিকে টিপু সুলতানের বাড়ির নিকট সাগর গ্রুপের সদস্য বাদলকে একা পেয়ে টিপুর নেতৃত্বে ২০/২৫ যুবক মারপিট করে আটকে রাখে। এ সময় টিপু বাদলকে দিয়ে সাগর গ্রুপের সদস্য সাবরুল বন্দর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির কে ফোন করে আপোষ-মিমাংসার কথা বলে ডাকায় এবং তাকে উদ্ধার করে নিয়ে যেতে বলে। সে প্রস্তাবে মনির তাৎক্ষনিক তার সঙ্গে থাকা বাদল ও আবু বক্কর সিদ্দিককে নিয়ে সেখানে যায় । টিপুর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় । রামদা’র দিয়ে তিন জনকে কুপিয়ে তারা গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে আহতদের স্বজনেরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিক মারা যায়। অপর আহত দু’জনের মধ্যে মনিরের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

    নিহত ছিদ্দিক গত দু’মাস পূর্বে মালয়েশিয়া থেকে দেশে ফিরে। দুপুর ৩ টার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সনাতন চক্রবর্তী, শাজাহানপুর থানা পুলিশ ও বগুড়া ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুত্তি চলছে। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজিম উদ্দিন জানান, হত্যার কু উদ্ধার ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে ।

    বিষয়:
    বগুড়া ,শাজাহানপুর ,নিহত

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া ,শাজাহানপুর ,নিহত

    ২১ মে, ২০১৯
    তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় কারারক্ষীসহ নিহত ৩২
    ৩০ মে, ২০১৯
    মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩
    ২৫ জুন, ২০১৯
    ঝাড়খণ্ডে বাস খাদে পড়ে নিহত ৬
    ২৮ জুন, ২০১৯
    সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
    ২৯ জুন, ২০১৯
    ফিলিপিন্সে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত ৮
    ১ জুলাই, ২০১৯
    টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬