Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ আত্নসাতের অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০ ১২:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০ ১২:৩১

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    সৈয়দপুরে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ আত্নসাতের অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০ ১২:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০ ১২:৩১

    সৈয়দপুরে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ আত্নসাতের অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ

    প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব, দুস্থ মানুষেরা নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জিয়ারবাজারে ঢেলাপীর-হাজারীহাট সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

    গতকাল বুধবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ আত্নসাতের অভিযোগ এনে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি উপো করে সড়ক অবরোধ ও বিােভ করেছে এলাকার কয়েক শতাধিক শিশু-কিশোর ও নারী-পুরুষ। পরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার পরিমল কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।       

    অবরোধকারীদের অভিযোগে জানা গেছে, সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী গত মঙ্গলবার রাতের তাঁর লোকজন নিয়ে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েক বস্তা ত্রাণের চাল আত্মসাতের উদ্দেশ্যে এক গ্রাম পুলিশের বাড়িতে নিয়ে যায়। আর এ ঘটনাটি টের পান এলাকার  লোকজন। এ সময় তারা  সরকারি ওই ত্রাণের চাল আটক করেন। পরে চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী সেখানকার লোকজনকে নানা অজুহাত দেখিয়ে ত্রাণগুলো রাতেই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন।

    এদিকে, গতকাল বুধবার ওই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বারদের শাস্তি এবং কর্মহীন মানুষের মাঝে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে। বেলা আনুমানিক সাড়ে ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  ঢেলাপীর - হাজারীহাট সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকার কয়েক শতাধিক শিশু-কিশোর ও নারী-পুরুষ। পরে অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ঘটনাস্থলে যান। এ সময় তিনি ঘটনার বিষয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধকারী লোকজন তাদের অবরোধ তুলে নেয়।  পরে সেখানে পরিস্থিতি স্বাভারিক হয়।

    গতকাল বুধবার রাতে মুঠোফোনে কথা হলে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী বলেন, ওই রাতে তিনি নিজেই তাঁর ইউনিয়নের হোম কোয়ারেন্টিনে থাকা মানুষজনকে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন। ১২১ টি প্যাকেট দুইটি ব্যাটারিচালিত অটো রিকশা নিয়ে বিতরণ করা হচ্ছিল। আর প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে ত্রাণের চাল এবং তাঁর নিজের অর্থে কেনা ২ কেজি করে আলু ছিল। দুইটি দলে বিভক্ত হয়ে ত্রাণ বিতরণকালে একটি অটোরিকশা গ্রাম পুলিশ তাঁর বাড়ির সামনে রেখে রাতে খাবার খাচ্ছিলেন। এ সময় লোকজন তা দেখতে পেরে সেখানে তারা হৈ চৈ করতে থাকেন। পরে আমি ত্রাণ বিতরণ বন্ধ করে সে সব ইউনিয়ন পরিষদের নিয়ে আসি। এখানে ত্রাণ আত্মসাতের কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

    সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে ওই ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দ ও বিতরণকৃত ত্রাণের মধ্যে কোন গড়মিল পাওয়া যায়নি। তবে রাতে বেলা ত্রাণ বিতরণ কেন (?) এমন প্রশ্নের জবারে তিনি বলেন, বিষয়টি দেখভাল করছেন ইউএনও স্যার। তিনিই এ বিষয়টি ভাল বলতে পারবেন।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬