Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • করোনায় ক্রেতা কম, কমেছে হিলিতে সবজির দাম
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০ ১৫:১৪
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০ ১৫:১৪

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    করোনায় ক্রেতা কম, কমেছে হিলিতে সবজির দাম

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০ ১৫:১৪
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০ ১৫:১৪

    করোনায় ক্রেতা কম, কমেছে হিলিতে সবজির দাম

    প্রানঘাতী করোনাকে ঠেকাতে জেলায় জেলায় লকডাউন। করোনা সতর্কতায় মানুষ আজ গৃহবন্দি। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি হতে বাহির হতে পারবে না। আর তারই প্রভাব পড়েছে দিনাজপুরের হিলির কাঁচা বাজারের উপর। ক্রেতা কম থাকায় বাজারে কাঁচা সবজি নিয়ে বসে আছে সব্জি দোকানিরা। ক্রেতার অভাবে অল্প দাম ধরেও বিক্রি হচ্ছে না বিভিন্ন প্রকার কাঁচা সবজি। এমনটিই বলছে সব্জি ব্যবসায়ীরা। আর এদিকে কাঁচা বাজার কিনতে এসে স্বস্তি পাচ্ছে সাধারণ ক্রেতারা।

    আজ শনিবার হিলির বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, এক সপ্তাহ আগের চেয়ে বর্তমান সব সবজির দাম অনেকটাই কম। এক সপ্তাহ আগে যে করলার দাম ছিলো ৪০ টাকা তা আজ বিক্রি হচ্ছে মাত্র ৮ টাকা কেজি দরে, পটল ছিলো ৪০ টাকা তা এখন ২৫ টাকা, বেগুন ছিলো ২৪ টাকা এখন তা ১০ টাকা, ঢেঁড়স ছিলো ৪০ টাকা তা হয়েছে ২০ টাকা, শসা ছিলো ৩০ টাকা এখন দাম ১০ টাকা, সজনে ডাটা ছিলো ৮০ টাকা তা আজ বিক্রি হচ্ছে ৩০ টাকা, শিম ছিলো ৬০ টাকা এখন তা ৪০ টাকা, কাঁচা মরিচ ছিলো ৪০ টাকা এখন তা ২০ টাকা, মিষ্টি কুমড়া ছিলো ২০ টাকা তা এখন ১০ টাকা ও টমেটো ছিলো ২০ তা কমে আজ বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে।তবে আলুর দাম আগের মত স্বাভাবিক রয়েছে, আলুর কেজি ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে।

    সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, সকাল থেকে দোকান খোলে বসে আছি। ক্রেতার সমাগম কম। দোকানে সব ধরনের সবজি সাজিয়ে রেখেছি। কাঁচা পণ্য বেশি দিন রাখলে তা পঁচে যাবে। প্রতিটি সবজি দাম কম রেখেছি, কিন্তু দেওয়ার জন্য ক্রেতা দেখছি না। করোনার কারণে মানুষ ঘরে আবদ্ধ রয়েছে। বাজারে তেমন কোন লোকজন দেখা যাচ্ছে না। এক সপ্তাহ আগের প্রতিটি সবজির দাম এখন প্রায় তিনগুন কম। বিক্রি করতে না পারায় এখন আমাদের লোকসান গুনতে হচ্ছে।

    কাঁচা বাজার কিনতে আসা একজন ক্রেতা বলেন, ক’দিনের চেয়ে আজ বাজারে সব ধরনের সবজির দাম অনেক কম। করোনার প্রাদুর্ভাবে কয়েকদিন আগে সবজির দাম অনেকটাই বেশি ছিলো। আজ প্রতিটি কাঁচা তরকারির মুল্য তিনগুন কম। কম দাম হওয়ায় সব সব্জি বেশি করে কিনছি।

    একজন খেটে খাওয়া মানুষের সাথে কথা হয় সে বলেন, আমি হতদরিদ্র মানুষ সরকারী বরাদ্দ এবং চেয়ারম্যান, মেম্বারদের দেওয়া খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু পেয়েছি। তা দিয়ে কি আর প্রতিদিন ভাত খেতে ভাল লাগে? তাই বাড়িতে মাটির ব্যাংকে কিছু টাকা জমানো ছিলো। সেই ব্যাংকটি ভেঙে কিছু টাকা নিয়ে বাজারে আসছি সব্জি কিনতে। বাজারে এসে দেখছি আগের চেয়ে প্রতিটি কাঁচা সবজির দাম কম। অল্প টাকায় কম দামে অনেকগুলো সবজি কিনতে পারলাম।

    সবজির দাম কম হওয়ার কারন জানতে চাইলে পাইকারী সবজি ব্যবসায়ী শাহাজান বলেন, হিলি এবং হিলির পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলায় প্রচুর পরিমাণ সব্জি আবাদ হয়ে থাকে। এসব সবজি এলাকার চাহিদা পুরন করেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হতো। কিন্তু করোনার প্রভাবে এসব সব্জি কোথাও রপ্তানি হতে পারছে না। এই কারনে দিন দিন কমে যাচ্ছে সবজির দাম।

     

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬