Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রাণীনগরে ইরি-বোরো ধানে কাটা শুরু
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০ ১৫:৩৩
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০ ১৫:৩৩

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    রাণীনগরে ইরি-বোরো ধানে কাটা শুরু

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০ ১৫:৩৩
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০ ১৫:৩৩

    রাণীনগরে ইরি-বোরো ধানে কাটা শুরু

    খাদ্য ভান্ডা হিসেবে খ্যাত ধান উৎপাদনের জেলা নওগাঁর রাণীনগর উপজেলায় ৮টি ইউনিয়নে দিগন্ত জুড়ে ইরি-বোরো পাকা ধানের সোনালী শীষে ভরা। মাঠ জুড়ে ধানের সোনালী রংয়ের ঝিলিকে বলে দিচ্ছে প্রান্তিক কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা ইরি-বোরো ধান চাষের দৃশ্য। চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ভাল ফলনের বুকভরা আশা করছে চাষিরা। ইতিমধ্যেই এলাকা ভেদে ধান কাটা শুরু হয়েছে।

    করোনা ভাইরাসের আতংক আর লকডাউনের কারণে বাহিরের জেলাগুলো থেকে স্বাভাবিক ভাবে শ্রমিক আসতে না পারায় মাঠ ভরা পাকা ধান নিয়ে  শ্রমিক সংকটের আশংকা করছেন চাষীরা। এর সাথে যোগ হয়েছে গত তিন দিন ধরে বৈশাখ মাসের মাঝারি ধরণের ঝড় বৃষ্টি আর বজ্রপাত। পশ্চিম আকাশে কালো মেঘ দেখলেই কৃষকদের আতংক আরো বেড়ে যাচ্ছে।

    বর্তমানে প্রতি বিঘা পাকা ধান কাটতে ৪হাজার টাকার মতো খরচ হলেও চাহিদা মতো শ্রমিক না থাকায় ধান কাটা নিয়ে শংকায় রয়েছে চাষীরা। তার পারও করোনা ভাইরাস থেকে এলাকা নিরাপদ রাখতে কৃষকরা স্থানীয় শ্রমিকের উপরই ভরসা করতে চায়। সেই লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম এমপি’র নেতৃত্বে ডিসি, এসপি, ইউএনও, ওসি ও জন প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।

    রাণীনগর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার ৮ টি ইউনিয়নে ১৬ হাজার ৪শ’ হেক্টর জমিতে ইরি-বোরা ধান চাষের লক্ষমাত্র নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১৮ হাজার ৫ শ’ ৮৫ হেক্টর জমিতে। চলতি মৌসুমে রাণনীগর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কতৃপরে গভীর নলকূপ ২ শ’ ৬২ টি, বিদ্যুৎ চালিত ব্যক্তিগত ১ শ’ ২৫টি, ডিজেল ৯৮ টি, অগভীর বিদ্যুৎ ও ডিজেল চালিত ৩ হাজার ৩ শ’ ৪৬টি, নদী থেকে এলএলপি বিদ্যুৎ চালিত পাম্প ২৬ টি’র মাধ্যমে আবাদি ইরি-বোরো ধান ক্ষেতে সেচ প্রদান করেছেন।

    আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় উপজেলায় চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে। ইতি মধ্যে মাঠে মাঠে এখন ধান কাটা শুরু হয়েছে।

    উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের জহুরুল ইসলাম জানান, আমি চলতি ইরি-বোরো মৌসুমে ১০ বিঘা জমিতে ধান লাগিয়েছি। সেচ সংকট না থাকা, কৃষি অফিস থেকে উপযুক্ত সময়ে সার প্রয়োগের পরামর্শ ও সঠিক সময়ে লাগানোর কারণে ধান ভালো হয়েছে। ইতি মধ্যে আমার সব ধান পেকেছে। এলাকার শ্রমিকদের নিয়ে আপাতত ধান কাটা শুরু করলেও অন্য জেলা থেকে যে লোকগুলো আসতো করোনা ভাইরাসের কারণে তারা আসতে চাচ্ছেনা। তাই ধান কাটা নিয়ে শ্রমিক সংকটের আতংকে আছি।

    উপজেলা কৃষি আফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ল্যমাত্রার চেয়ে বেশি ধান চাষ হয়েছে।  শেষ মহুর্তে আবহাওয়া অনুকূলে থাকলে রাণীনগর উপজেলায় ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। ইতি মধ্যে প্রান্তিক পর্যায়ে প্রায় ৩০ শতাংশ ধান পেকে যাওয়ায় কাটা-মাড়াই শুরু হয়েছে। করোনা ভাইরাসের কারণে চাষীরা যাতে শ্রমিক সংকটে না পরে সেই জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে ধান কাটা মেশিনের ব্যবস্থা করা হয়েছে। যে কেউ চাইলে এই সুযোগ নিতে পারে। সপ্তাহ খানিকের মধ্যে পুরো দমে ধান কাটা শুরু হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬