Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মাশরাফির আহ্বানে ১ হাজার পরিবারের পাশে ‘নগদ’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০ ১৭:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০ ১৭:০৬

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    মাশরাফির আহ্বানে ১ হাজার পরিবারের পাশে ‘নগদ’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০ ১৭:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০ ১৭:০৬

    মাশরাফির আহ্বানে ১ হাজার পরিবারের পাশে ‘নগদ’

    মাশরাফি বিন মুর্তজার আহ্বানে সাড়া দিয়ে নড়াইলে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’।

    আজ শুক্রবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা।

    করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটের কারণে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নগদ-এর প্রতি আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে ১০০০ পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠানটি।

    মাশরাফি বিন মুর্তজা নগদের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদ-কে ধন্যবাদ। "মানুষ বাঁচলে, দেশ বাঁচবে"- এই স্লোগানকে সামনে রেখে নগদ সারাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছে, আমি এজন্য নগদ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই সংকটে বিত্তবানরা ও ব্যবসায়ীরা খেটে খাওয়া দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবেন। সবাই মিলে মানুষকে সহযোগিতা করলে কোনো সংকটই সংকট তৈরি করতে পারবে না।

    নড়াইলের জেলা প্রশাসক উক্ত কর্মসূচি উদ্বোধন করে বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য নড়াইল বাসীর জন্য দিনরাত কাজ করছেন। তারই আহ্বানে নগদ নড়াইলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এভাবে সমাজের বিত্তবানরা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়াবে, এই আশা করি।

    এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। সরকারি ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন।

    মাশরাফি বিন মুর্তজার বাবা ও বিশিষ্ট সমাজসেবক গোলাম মুর্তজা স্বপন, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, ব্যবসায়ী নেতা আইয়ুব খান বুলু, বনিক সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

    সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম উপস্থিত ছিল।

    নগদের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এ সম্পর্কে বলেছেন, আমাদের কিংবদন্তি অধিনায়ক ও এমপি মাশরাফি নড়াইলের মানুষের জন্য করোনা মোকাবেলায় একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। এই কার্যক্রম আমাদের পক্ষ থেকে মাশরাফির নড়াইলের মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬